রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বেছে বেছে আধুনিক স্থাপনায় তাণ্ডব চালাল হেফাজত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ২১:১৯

শেয়ার করুনঃ
বেছে বেছে আধুনিক স্থাপনায় তাণ্ডব চালাল হেফাজত

সারা দেশে শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়ে কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলামের সমর্থকরা। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে রণক্ষেত্রে পরিণত করেছে তারা।রোববার (২৮ মার্চ) হরতাল সমর্থনে সকাল থেকে বেছে বেছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আধুনিক সব স্থাপনায়।

আরও

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ

শহরের রেল স্টেশন, সিভিল সার্জন অফিস, পুলিশ সুপারের বাসভানসহ সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, দু’টি মন্দির, আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহরজুড়ে সর্বত্র এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন। পোড়া গন্ধ চারদিকে।

সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি কোচের কাচ ভাঙচুর করা হয়। ট্রেন যেন চলাচল করতে না পারে, সে জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আশপাশের রেলগেটের ব্যারিকেড বাঁকা করে ফেলা হয়েছে। রেললাইনের ক্ল্যাম খুলে ফেলা হয়েছে।

আরও

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

ঘটনার এখানেই শেষ নয়, ভাঙচুর চালানো হয় রেল স্টেশনে। সেখানকার কম্পিউটারসহ আধুনিক সব যন্ত্রপাতি ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার ভয়াবহতায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রেলের পর সড়ক পথে যোগাযোগ বন্ধ করতে জেলার প্রবেশমুখ আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় থাকা পুলিশ ফাঁড়িতে হামলা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একইসঙ্গে টোল প্লাজায় ভাঙচুর চালিয়ে টোল নেওয়া বন্ধ করে দেয় হেফাজতের সমর্থকরা।

বেলা ১১টার পর আগুন দেওয়া হয় জেলা পরিষদ ভবনে। সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন, পৌরসভা ভবন ও সদর উপজেলা ভূমি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এরপর জেলা প্রশাসকের বাসভবন, জেলা জজের বাসভবন এবং পুলিশ সুপারের বাসভবনেও আগুন দেয় হেফাজতের কর্মীরা। বাদ যায়নি করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা সেই সিভিল সার্জন অফিসও।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বেলা ১২টার দিকে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানায় হামলা করেন হরতাল সমর্থনকারীরা। তারা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালায়। পরে সেখান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

এদিকে, হামলার ঘটনা ঘটেছে জেলার প্রেসক্লাবেও। এ সময় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক রিয়াজউদ্দিন জামি মাথায় আঘাত পান। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়েও।

এসব ঘটনা সামাল দিতে সকাল থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় পুলিশ গুলি চালায় ও টিয়ার শেল ছুড়ে। বিকেল পর্যন্ত জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অন্তত ২৭ জন চিকিৎসা নিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া গত তিনদিনে সংঘর্ষে এখন পর্যন্ত নয়জন মারা গেছেন। এর মধ্যে শুক্রবার একজন ও শনিবার পাঁচজন মারা যান। শনিবার সদর থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলা সাড়ে ছয় হাজার অজ্ঞাত লোককে আসামি করা হয়েছে। 

এদিকে, এসব বিষয়ে পুলিশের কোনো দায়িত্বশীল সূত্র কথা বলতে চায়নি। তবে, সদর থানায় দায়ের করা তিনটি মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আজকের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

নাশকতা মোকাবিলায় বিএনপি জামায়াত এনসিপির অভিন্ন অবস্থান

নাশকতা মোকাবিলায় বিএনপি জামায়াত এনসিপির অভিন্ন অবস্থান

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

এ সম্পর্কিত আরও পড়ুন

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের খাবারে মোরগ পোলাও খাওয়ানোর পর নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট হয়েছে। লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। যেকোনো অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে পুলিশসহ সব বাহিনী বদ্ধপরিকর। শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আহত সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে আয়োজকরা তাঁকে অভিবাদন জানান। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম