রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার ইতিহাসের মহামানব: মালদ্বীপের প্রেসিডেন্ট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ২৩:১

শেয়ার করুনঃ
বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার ইতিহাসের মহামানব: মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ এশিয়াার ইতিহাসের অন্যতম মহামানব অভিহিত করে বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতা প্রত্যাশী মানুষের হৃদয়ে তিনি একটি স্থায়ী আসন করে নিয়েছেন।

আরও

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বুধবার (১৭ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম মহামানব, যার কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের স্বতন্ত্র নিয়তি নির্ধারণে অগ্রণী ভূমিকা রেখেছে।’

সলিহ বলেন, ‘বাংলাদেশের স্থপতি গণতন্ত্র ও স্বাধীনতা প্রত্যাশীদের হৃদয়ে চিরদিন একটি সম্মানের স্থান পাবেন।’

আরও

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

দক্ষিণ-এশিয়ার পাঁচ নেতার অন্যতম হিসাবে দশ দিনব্যপী উদযাপন যোগ দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধু তাঁর সারা জীবনই গণতন্ত্র এবং রাজনৈতিক স্বাধীনতার ‘আপোষহীন প্রবক্তা’ ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সলিহ বলেন, ‘তিনি প্রায়শই জোরালো কথামালায় সেই মূল্যবোধের পক্ষ নিয়েছেন, যা সর্বস্তরের মানুষের মনে অনুরণিত হয়েছিলো। তার ছয় দফা কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিল এবং দেশের সংবিধানের অন্তর্নিহিত মূল্যবোধ রচনা করেছিলো।’

মালদ্বীপের এই নেতা বলেন, বিশেষত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তাঁর ‘দক্ষতা ও মহতী ঐতিহাসিক অবস্থান’-এর প্রমাণ, যাতে কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিলো। যে কারণে ইউনেস্কো এটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে দালিলিক ঐতিহ্য হিসাবে নথিভুক্ত করেছে।

‘তার মৃত্যুও মর্মান্তিক পরিস্থিতি সত্ত্বেও তার উত্তরাধিকার বিস্মৃত হবে না’ সলিহ বলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বাংলাদেশের জনগণের জীবনমান এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য কাজের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি উল্লেখযোগ্য।’

সলিহ দুদেশের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সম্পৃক্ততা এবং বাংলাদেশে বসবাসরত মালদ্বীপের বাসিন্দাদের প্রতি এদেশের সুদৃষ্টি ও সদ্ব্যবহারের কথা উল্লেখ করে মালদ্বীপের উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের সাথে আমরা যে বন্ধুত্ব উপভোগ করছি তার জন্য মালদ্বীপ কৃতজ্ঞ। বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে আমরা যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তা মোকাবেলায় আমাদের সহায়তা করেছে। খাদ্য, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রী সহায়তার জন্য আমরা চির কৃতজ্ঞ।’

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ মালদ্বীপের স্বাস্থ্যসেবা গড়ে তুলতে বাংলাদেশ বিমান বাহিনী থেকে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের একটি দল প্রেরণ করে এক মহান উদার পদক্ষেপ গ্রহণ করেছে।

সলিহ বলেন, ‘এর আগে গত বছর বাংলাদেশের একটি মেডিকেল টিম মালদ্বীপ সফর করে। মালদ্বীপ এই সিদ্ধান্তের জন্য অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরা এটিকে আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন হিসাবে স্বীকার করছি।’

মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতাকে ‘বিস্তৃত’ উল্লেখ করে বলেন, ‘আমরা বিভিন্ন ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসায় আপনাদের সহায়তার ওপর নির্ভর করে থাকি।

তিনি বলেন, ভারত মহাসাগরের নিম্নাঞ্চলের দেশ হিসাবে জলবায়ু পরিবর্তন উভয় দেশের জন্য জরুরি পারস্পরিক অগ্রাধিকার হিসাবে উপস্থিত হয়েছে। সলিহ বলেন, ‘মালদ্বীপ জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামে অগ্রণী ভূমিকার জন্য এবং একটি ব্লু ইকোনমি বিকাশে প্রচেষ্টার জন্য বাংলাদেশের প্রশংসা করি। ব্লু ইকোনোমি আমাদেরও অভিন্ন লক্ষ্য।’

তিনি জলবায়ু পরিবর্তনের দ্বারা সৃষ্ট অস্তিত্বের হুমকি মোকাবেলায় অব্যাহত সহযোগিতার জন্য তার দেশের আগ্রহ প্রকাশ করেন। সলিহ বর্তমানে বাংলাদেশিরা মালদ্বীপের অন্যতম বৃহত্তম প্রবাসী কর্মশক্তি উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান অপরিসীম।’

সর্বশেষ সংবাদ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে সরকারি ব্যয় সাশ্রয়, জাঁকজমক পরিহার এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়াতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্র

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ নম্বর ফ্লাইট চলাচল করবে না। শনিবার (১০ অক্টোবর) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে চালানো এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ