রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

তদন্তে দীর্ঘসূত্রতা কমানোর চেষ্টা করবো: দুদক চেয়ারম্যান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১৬:৪৮

শেয়ার করুনঃ
তদন্তে দীর্ঘসূত্রতা কমানোর চেষ্টা করবো: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর মঈনউদ্দীন আব্দুল্লাহ জানিয়েছেন, আইন ও বিধি অনুযায়ী সঠিকভাবে তিনি দায়িত্ব পালন করবেন। বিশেষ করে কোনো কোনো অনুসন্ধান বা তদন্তে যে দীর্ঘসূত্রতা আছে তা কমানোর চেষ্টা করবেন।বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দায়িত্ব নেয়ার পর এদিন তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন।

দুদকের নতুন চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ থাকুক, দুর্নীতিমুক্ত দেশ থাকুন, এটার ব্যাপারে সবাই একমত। এটার বিপক্ষে আপনি একজনও পাবেন না। তারপরও পৃথিবীর সব দেশেই কম-বেশি দুর্নীতি থাকে। পৃথিবীর সব দেশেই এ ধরনের প্রতিষ্ঠান বা বিভাগ আছে। আমাদের দেশে যেমন দুর্নীতি দমন কমিশন আছে। আমাদের লক্ষ্য থাকবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত দেশ বা সমাজ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া। যতখানি আমরা অভীষ্ঠ লক্ষে এগিয়ে যেতে পারি সেটাই আমাদেরে উদ্দেশ্যে থাকবে।’

আরও

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

নিজের কর্মপরিধি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট আইন আছে আমাদের, যা দিয়েই দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে। সরাসরি আমাদের ওপর দায়িত্ব, তবুও আমি বলবো, বাংলাদেশের যতগুলো আইন আছে প্রতিটি আইনেই দুর্নীতি যাতে না হয় সেটা অন্তর্ভুক্ত আছে। আমার প্রত্যাশা থাকবে সবগুলো আইনের মাধ্যমে দুর্নীতি যাতে কম হয় বা নিশ্চিহ্ন করা যায় সেটাই উদ্দেশ্য থাকবে।’

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটির নতুন চেয়ারম্যান বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা দরকার। শুধু আইন দ্বারা দুর্নীতি দমন করা দুরূহ ব্যাপার। সম্ভব কি না সেটাও আপনাদের প্রতি আমার প্রশ্ন। এজন্য সবার সহযোগিতা লাগবে। আমরা কেউ চাই না যে সমাজে দুর্নীতি থাকুক। আমাদের কর্মকাণ্ডেও যেন সেটা থাকে। সবাই সবার অবস্থান থেকে দুর্নীতি দমনে আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে গণমাধ্যম, কারণ আপনারা সমাজের দর্পণ।’

জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

পূর্ববর্তী কমিশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমানোর উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি রোধে চিঠিও দিয়েছে। আপনাদের বেলায় বিষয়টি কীভাবে কাজ করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘এর আগে বিভিন্ন মন্ত্রণালয় দুদকের কাছে সুপারিশ দিয়েছে। সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়। সে উদ্যোগ থাকবে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জনআকাঙ্ক্ষা পূরণে এই কমিশন কী ধরনের ভূমিকা রাখবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা যা, জাতির আকাঙ্ক্ষা যা, এটার সাথে যাতে দুদকের দূরত্ব কমে আসে সেই চেষ্টা থাকবে। আমাদের উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। আপনারা যা বললেন সেগুলো নিয়ে আমরা কমিশনে আলোচনা করবো। আশা করি সেটাই আমরা করার চেষ্টা করবো।’

বেসিক ব্যাংক কেলেংকারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দেখবো কেন তা শেষ করতে পারেনি, কেন হয়নি। এর বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা কারণগুলো অসুন্ধান করে এটা যাতে আর বেশি প্রলম্বিত না হয় এর উদ্যোগ নেব।’

বিদেশে পাচার হওয়ার অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ থাকবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সব কিছুর একটা পদ্ধতি থাকে। পদ্ধতি অনুযায়ী, আইন অনুযায়ী যতখানি সুযোগ রয়েছে সেটা করার চেষ্টা করবো।’

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি বিষয়ে তার কমিশনের অবস্থান জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘কমিশনের অভ্যন্তরীণ জবাবদিহিতা-স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করবো।’দুদকের নবনিযুক্ত কমিশনার মো. জহুরুল হক অর্থপাচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অর্থপাচারের ব্যাপারে হাইকোর্ট সিদ্ধান্ত দিচ্ছে, আমাদের কাছে লিস্ট চাচ্ছে। আমরা লিস্টগুলো কোয়ারি করবো, খুঁজবো, দেখবো তারপর কোর্টকে জানাবো। কোর্ট যে অ্যাকশন নিতে বলবে সেই অ্যাকশন নেব।’

কমিশনার আরও বলেন, ‘আইনের বাইরে আমাদের কারোই যাওয়া সুযোগ নেই। এটা বাস্তব, বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে। দেশের জন্য এটা বড় ধরনের সমস্যা। এই কমিশন তৎপর থাকবে ভবিষতে যাতে কোনো টাকা পাচার না হয়। যেগুলো পাচার হয়েছে সেগুলো কীভাবে আনা যায়, সুপ্রিম কোর্ট কী আদেশ দেয় তার ওপর নির্ভর করবে।’কমিশনার বলেন, ‘দুই-চার মাস গেলেই বুঝতে পারবেন যে, এই কমিশন যথেষ্ট অ্যাকটিভ, আশা-আকাঙ্ক্ষা প্রতিফলের চেষ্টা করছে। দুর্নীতি শতভাগ বন্ধ হবে না, তবে কমানোর চেষ্টা করবো।’

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

এ সম্পর্কিত আরও পড়ুন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে সরকারি ব্যয় সাশ্রয়, জাঁকজমক পরিহার এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়াতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্র

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ নম্বর ফ্লাইট চলাচল করবে না। শনিবার (১০ অক্টোবর) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে চালানো এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি