
প্রকাশ: ৯ মার্চ ২০২১, ২১:৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল বুধবার করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেবেন।
তার প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, বিকাল ৫টায় রাষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবনে টিকা গ্রহণ করবেন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে।