সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মারা গেছেন শহীদ মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০২১, ১০:৭

শেয়ার করুনঃ
মারা গেছেন শহীদ মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী

বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।সোমবার (০১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৯২ বছর।

লিলি চৌধুরীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ছেলে আসিফ মুনীর তন্ময় বাংলানিউজকে বলেন, আম্মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। গেলো কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার ঘুমের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

আরও

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

তিনি জানান, মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত আত্মীয়-স্বজনদের দেখার জন্য লিলি চৌধুরীর মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এর পর বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা এবং তার মা ও ছেলে মিশুক মুনীরের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

লিলি চৌধুরীর জন্ম ১৯২৮ সালের ৩১ আগস্ট, টাঙ্গাইলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, গ্রন্থাগার বিজ্ঞান ও ফরাসি ভাষায় ডিপ্লোমা। অভিনেত্রী হিসেবে মঞ্চ, বেতার, টেলিভিশন সব মাধ্যমেই তার অভিনয় প্রশংসিত। মুনীর চৌধুরীর শুরু করা টেনেসি উইলিয়ামসের ‘স্ট্রিট কার নেমড ডিজায়ার’ নাটকের অসমাপ্ত অনুবাদের কাজ শেষ করেন।

জাতীয়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

লিলি চৌধুরী তার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, টেলিভিশন নাট্যশিল্পী নাট্যকার সংসদ ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ সম্মাননা স্মারক। তার প্রকাশিত একমাত্র বই ‘দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর’৷ যা মূলত মুনীর চৌধুরী ও তার লেখা চিঠির সংকলন।

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর আর জ্বালানি তেলের কোনো সীমাবদ্ধতা থাকছে না বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা বিধিনিষেধ ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। তিনি জানান, দুই দিন

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের মূল লক্ষ্য এখন ব্যয় সাশ্রয় নিশ্চিত করা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অত্যন্ত পরিষ্কার—প্রকল্প

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

রোববার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তরুণ প্রজন্মের আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের তরুণরা, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও অনেক সময় শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না, যা সামাজিকভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। তিনি আরও বলেন, ফেসবুক

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই চালান পৌঁছালে দীর্ঘদিনের কাঁচামাল সংকট কাটিয়ে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) পুনরায় কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ সমুদ্রপথে বঙ্গোপসাগরের

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

বর্তমান সরকারের দ্বিতীয় এবং চলতি অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় আজকের বৈঠকে মোট ১৭টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়নে