সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিএনপির ৭ মার্চ পালনের চেষ্টা রাজনীতির জন্য ইতিবাচক: কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫

শেয়ার করুনঃ
বিএনপির ৭ মার্চ পালনের চেষ্টা রাজনীতির জন্য ইতিবাচক: কাদের

বিএনপির ৭ মার্চ পালনের প্রচেষ্টা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’বিএনপি শাসনামলে রেডিও টেলিভিশনে বঙ্গবন্ধুর এই ভাষণটি প্রচার হয়নি। আওয়ামী লীগ বারবার অভিযোগ করে আসছে, বিরোধী দলে থাকতে তারা ভাষণটি বাজাতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

আরও

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি যেসব কর্মসূচি নিয়েছে তার মধ্যে দুটি কর্মসূচি আছে ঐতিহাসিক দুটি দিনে। যা দলটি প্রথমবারের মতো পালন করতে যাচ্ছে। দিবস দুটি হলো ঐতিহাসিক ৭ মার্চ ও ২৫ মার্চ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐতিহাসিক ৭ মার্চকে যারা এতদিন নিষিদ্ধ করে রেখেছিল তারাই এখন ৭ মার্চ পালন করবে। বিএনপির এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়। তিনি মনে করেন বিএনপির এ প্রচেষ্টা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে।বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এক সূত্রে গাঁথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সবার। তাকে মর্যাদার আসনে অভিষিক্ত করার অর্থই হচ্ছে দেশ ও স্বাধীনতার মূল্যবোধকে সম্মানিত করা।

জাতীয়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সেতুমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র, ভৌগোলিক মুক্তি পক্ষান্তরে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির রোল মডেল।২০৪১ সালের মধ্যে দেশকে একটি সমৃদ্ধ দেশে উন্নীত করতে হলে শেখ হাসিনার যে স্বপ্ন তা সফল করতে হলে শিশুদের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই নতুন প্রজন্মের রোল মডেল হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক।বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই হবে নতুন প্রজন্মের রোল মডেল, অনুকরণীয় আদর্শ, তাদেরকে স্মরণ করেই এগিয়ে যেতে হবে।

তরুণদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন ইতিহাসের পায়ে শেকল পরে রাখা হয়েছিল, করা হয়েছিল বিকৃত। তাই তরুণদের দেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

বর্তমান বিশ্বে সেরা তিনজন রাষ্ট্রপ্রধানের একজন শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ কেউ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়নি। বঙ্গবন্ধুর পরিবারের কেউ হাওয়া ভবন সৃষ্টি করেনি।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরা আগামীতে সোনার মানুষ তৈরি করবে বলে অনুষ্ঠানে জানান ওবায়দুল কাদের।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম মোল্লা, আনোয়ারুল আবেদিন তুহিন, সংগঠনের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এবং সাংগঠনিক সচিব কে এম শহীদুল্লাহ।

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

সর্বশেষ সংবাদ

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর আর জ্বালানি তেলের কোনো সীমাবদ্ধতা থাকছে না বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা বিধিনিষেধ ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। তিনি জানান, দুই দিন

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের মূল লক্ষ্য এখন ব্যয় সাশ্রয় নিশ্চিত করা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অত্যন্ত পরিষ্কার—প্রকল্প

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

রোববার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তরুণ প্রজন্মের আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের তরুণরা, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও অনেক সময় শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না, যা সামাজিকভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। তিনি আরও বলেন, ফেসবুক

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই চালান পৌঁছালে দীর্ঘদিনের কাঁচামাল সংকট কাটিয়ে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) পুনরায় কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ সমুদ্রপথে বঙ্গোপসাগরের

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

বর্তমান সরকারের দ্বিতীয় এবং চলতি অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় আজকের বৈঠকে মোট ১৭টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়নে