রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাগর-রুনি মামলাটি চ্যালেঞ্জিং, যথাসময়ে প্রতিবেদন: র‌্যাব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৮

শেয়ার করুনঃ
সাগর-রুনি মামলাটি চ্যালেঞ্জিং, যথাসময়ে প্রতিবেদন: র‌্যাব

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার নয় বছর পূর্তি হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এত বছরেও আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি আদালতে। বারবার পেছানো হচ্ছে তারিখ। উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়া এলিট ফোর্স র‌্যাব জানিয়েছে, মামলাটি অত্যন্ত চ্যালেঞ্জিং। সবকিছু পর্যালোচনা করে সঠিক নিয়মে এবং যথাযথ সময়ে র‌্যাব তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এই কথা বলেন।র‌্যাব কর্মকর্তা বলেন, 'মামলাটিতে পেশাদারিত্ব, কর্মদক্ষতার প্রমাণ হিসেবেই র‌্যাব তাদের দায়িত্ব পালন করছে। তদন্ত কর্মকর্তা অত্যন্ত বিজ্ঞ এবং চৌকস। তার বিজ্ঞতা এবং সবকিছু পর্যালোচনা করে এ মামলা সঠিক নিয়মে যথাযথ সময়ে র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারবে।'

আরও

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে মামলাটি তদন্ত করছে র‌্যাব।

র‌্যাব মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সাগর সারোয়ার ও মেহেরুন রুনি অজ্ঞাতনামা ব্যক্তিদের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় রুনির ছোটভাই একটি মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে র‌্যাব।

জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

এখন পর্যন্ত মামলায় ১৬০ জন আদালতে সাক্ষী দিয়েছেন। মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছিল। যারমধ্যে দুজন জামিনে মুক্ত আছেন এবং ছয়জন জেলহাজতে আছেন। এটা একটি চাঞ্চল্যকর মামলা।আশিক বিল্লাহ বলেন, মামলায় গুরুত্বপূর্ণ একটি দিক আছে। কারণ, দুজনই ছিলেন সাংবাদিক৷ মামলাটির ভয়াবহতা ও স্পর্শকাতর হওয়ায় র‌্যাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে৷’

তিনি জানান, কৌশলগত কারণে বিভিন্ন বার আদালত থেকে সময় নেয়া হয়েছে। মামলায় যে ধরনের ফরেনসিক পাওয়া গিয়েছিল তদন্ত কর্মকর্তা ডিএন পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল। যার 'ফলাফল' তদন্ত কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে। পরবর্তী সময়ে এই মামলার অন্যতম আরেকজন ব্যক্তি তানভীর রহমান মিসকেস দায়ের করেন। যার ফলে সেটি বর্তমানে ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারাধীন।

আশিক বিল্লাহ বলেন, 'হত্যার বেশ কিছুদিন পর র‌্যাব মামলাটির তদন্তের দায়িত্ব পায়। এরপর থেকে র‌্যাব তাদের তদন্ত পরিচালনা করছে। তদন্তধীন মামলা হওয়া এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন হবে না। তবে র‌্যাব সবাকে আশ্বস্ত করতে চায়, মামলাটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে চলমান রয়েছে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন, ‘র‌্যাব যে সময়ে তদন্তভার পেয়েছিল, ইতিমধ্যে মামলার যে আলামত, তথ্য-উপাত্ত সমৃদ্ধ করে তদন্ত পরিচালনা করছে। মামলায় বেশকিছু গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু স্পর্শকাতরতা রয়েছে। যার ফলে গুরুত্বের সঙ্গে এটা পরিচালনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সবাই মামলাটি সম্পর্কে ওয়াকিবহাল। তদন্ত কর্মকর্তা যথাযথ আইনি প্রক্রিয়ায় তার পরবর্তী পদক্ষেপ আদালতে উপস্থাপন করবে। গতকাল তদন্ত কর্মকর্তা হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেছেন।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সেটা কেন এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব মুখপাত্র বলেন, 'তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশনকে পুলিশের ভাষায় পিও বলা হয়। এটা তার রুটিন কাজ। ঘটনার পর এবং বর্তমান পরিস্থিতি এই দুটো পরিস্থিতি অবলোকন করতে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেছেন।'

ফরেনসিক রিপোর্টে কয়জনের ডিএন রিপোর্ট এসেছে জানতে চাইলে লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, 'সর্বমোট ২৫ জনের ডিএন পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে এসংক্রান্ত প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছেছে।'

কোনো কারণে কি র‌্যাব এটা নিয়ে এগোতে পারছে না-এমন প্রশ্নের উত্তরে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, 'র‌্যাব অত্যন্ত বিনয় এবং নির্ভরতার সাথে জানাতে চায়- চ্যালেঞ্জ গ্রহণ করাই র‌্যাবের দায়িত্ব। যেহেতু এটি একটি চ্যালেঞ্জকর মামলা, এই মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। সুতরাং মামলাটিকে নিজেদের পেশাদারিত্ব, কর্মদক্ষতার প্রমাণ হিসেবেই র‌্যাব তাদের দায়িত্ব পালন করছে।'

সাগর-রুনির ডিএনএসহ ২৫ জনের মধ্যে বাকি ২৩ জনের ডিএনএ শনাক্ত করা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মামলার ডিএনএ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করবেন। মামলাটি যেহেতু তদন্তাধীন বিষয় এ বিষয়ে এতটুকুই বলা সম্ভব।’

তদন্ত প্রতিবেদন কবে নাগাদ দেয়া সম্ভব হতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরবর্তী প্রতিবেদন জমা দেয়ার তারিখ ১ মার্চ। তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছেন এবং এ বিষয়টি সম্পূর্ণভাবে র‌্যাব মহাপরিচালকের তত্ত্বাবধানসহ তার নির্দেশনায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তিনি অত্যন্ত চৌকস।

ঘটনাস্থলের আগের যে ধরনের পরিস্থিতি ও বাস্তবতার মধ্যে আমরা দায়িত্ব শুরু করেছি সেই অবস্থান থেকে বর্তমান অবস্থানে আসা এটি তদন্তকারী কর্মকর্তার বিজ্ঞতার বহিঃপ্রকাশ। সুতরাং র‌্যাব আস্থার সঙ্গে জানাতে চায় মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং যথানিয়মে তদন্তটির প্রতিবাদ বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।’

আশিক বিল্লাহ বলেন, '২৫ জনের ডিএনএ'র পাশাপাশি ঘটনাস্থল থেকে রক্ত, রক্তমাখা জামা-কাপড়সহ সবধরনের আলামত আমরা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছি। সর্বাধুনিকভাবে একটি প্রযুক্তি আছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অভিযুক্ত আসামির একটি অবয়ব তৈরি করা যায়। এ বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন।'

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এসব ঘটনা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে। বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া