রবিবার, ২৬ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

গাফিলতিতে প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়লে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮

শেয়ার করুনঃ
গাফিলতিতে প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়লে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

যাদের গাফিলতির কারণে সড়কসহ বিভিন্ন প্রকল্পের সময় ও অর্থ বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয় সেই বিষয়েও সবাইকে সতর্ক হতে বলেন তিনি।একইসঙ্গে ব্রিজ নির্মাণে সাইট সিলেকশনে সাবধানতা অবলম্বন করতে বলেন প্রধানমন্ত্রী। অহেতুক বা কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য ব্রিজ না করার জন্য বলেছেন।

বুধবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় অংশ নেন।

আরও

বিশেষ অধিবেশন নয় এখন, রাষ্ট্রপতি নির্বাচন কখন জানালেন আইনমন্ত্রী

বিশেষ অধিবেশন নয় এখন, রাষ্ট্রপতি নির্বাচন কখন জানালেন আইনমন্ত্রী

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনীতে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। তিন হাজার ৯২৬ কোটি ৭৬ লাখ টাকার প্রকল্পটিতে আরও দুই হাজার ৫৩০ কোটি ৪৩ লাখ টাকা খরচ বাড়িয়ে ছয় হাজার ৪৫৭ কোটি ১৯ লাখ টাকা করা হয়েছে।এসময় প্রকল্পের সময় ও ব্যয় বাড়ার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করতে বলেন প্রধানমন্ত্রী। বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনে যেখানে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তা এখন ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। জানা গেছে, প্রকল্পের ডিজাইন ত্রুটির কারণেই ৬৫ শতাংশ খরচ বেড়েছে।পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, এ প্রকল্পের ভিত্তিতে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিলেও এটি মূলত তিনি ওভারঅল সব প্রকল্পের ক্ষেত্রে বলেছেন।

জাতীয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকল্প গ্রহণের পর দুই-একটি আইটেম ও মূল্য বেড়ে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে প্রশ্ন তৈরি হয় যে প্রকল্প প্রণয়নের সময় কি তাহলে সঠিকভাবে হয়নি? প্রকল্প এলাকা পরিদর্শন করে করা হয়নি? দেখা গেছে দাম বেড়েছে, অনেকগুলো আইটেম নতুন যুক্ত হয়েছে। যেটা মূল প্রকল্পের ডিজাইনে ছিল না। তাহলে প্রশ্ন হলো, যারা ডিজাইন করেছে সেখানেই সমস্যা হয়েছে।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন দেয়ার বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী। বলেন, ‘কাদের গাফিলতির কারণে প্রকল্পের ডিজাইন সঠিক হলো না, সময় ও অর্থ দুটোই অপচয় হলো, প্রধানমন্ত্রী ওইসব ব্যক্তিকে চিহ্নিত করতে বলেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ বিধান যেটা আছে তা নিতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভবিষ্যতে যাতে না হয় সেটা দেখতে বলেছেন। আমাদের অধিকতর সতর্ক হতে বলেছেন।’এ ধরনের অসম্পূর্ণ প্রকল্প গ্রহণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায় রয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, ‘কাদের দায়ে এই অবস্থা হয়েছে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।’

তিনি জানান, প্রধানমন্ত্রী বৈঠকে ব্রিজ নির্মাণে সাইট সিলেকশনে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। অহেতুক বা কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য করা যাবে না। জনগণের প্রয়োজনে ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে। কোনো চলমান নদীর প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় সেটা দেখতে হবে।

অধিক সংখ্যক ঠিকাদার যাতে অংশগ্রহণের সুযোগ পায়, প্রধানমন্ত্রী তা দেখতে বলেছেন উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘ভালো ঠিকাদার ভালো কাজ করে। তাদের পুঁজি ও দক্ষতা রয়েছে। কিন্তু এর বাইরে নতুন যারা আসতে চায়, তাদেরও সুযোগ দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রী আইনের মধ্যে থেকে কোনো কাজে অধিক সংখ্যক ঠিকাদার যাতে অংশগ্রহণের সুযোগ পায় তা দেখতে বলেছেন।’

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্রিজ নির্মাণের বিষয়ে একটি মাস্টারপ্ল্যান করতে বলেছেন। কোন নদীতে কোন জায়গায় ব্রিজ হবে তার একটি মাস্টারপ্ল্যান তৈরি করে রাখতে বলেছেন। অন দ্য স্পট সিদ্ধান্ত না নিয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করতে হবে।

প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রকল্পে পিডি নিয়োগ প্রশ্নে প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প চলমান থাকে কোনো এক প্রান্তে, কিন্তু পিডি ঢাকায় পড়ে থাকেন। একই ব্যক্তিকে একাধিক প্রকল্পে নিয়োগ দেয়া হয়। এটা যেন না হয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন। এজন্য তিনি আইনি ব্যবস্থা নিতে বলেছেন।’

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সর্বশেষ সংবাদ

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

এ সম্পর্কিত আরও পড়ুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর প্রকৃত অবস্থা সরেজমিনে মূল্যায়নের জন্য হঠাৎ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে

স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দলীয় নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় রয়েছে বলে কেউ যেন অতিরিক্ত সুবিধা পাওয়ার আশা না করেন। নির্বাচন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট হবে না। তাই এখন থেকেই জনগণের কাছে যেতে, তাদের আস্থা অর্জন করতে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শনিবার রাজধানীর গুলশানে

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, শুরু হচ্ছে নতুন সাংবিধানিক অধ্যায়

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, শুরু হচ্ছে নতুন সাংবিধানিক অধ্যায়

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন। শনিবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বলেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। তার জটিল রোগের চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ইতোমধ্যে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ