শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে: তথ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১১:২

শেয়ার করুনঃ
নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  তিনি বলেন, বিএনপি অতীতেও নির্বাচনে অংশগ্রহণ করেছে।

আরও

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

কিন্তু আজকে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। পাহাড়তলী, আমবাগান, লালখানবাজার, পাথরঘাটা, দেওয়ানবাজারের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের আক্রমণ করেছে বিএনপির কর্মীরা।বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে চটগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে আমির খসরু মাহমুদ সাহেব সংবাদ সম্মেলন করেছেন, ঢাকায় বসে রিজভী সাহেব সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন। আমরা আগে থেকেই জানতাম, এ সমস্ত প্রশ্ন তোলার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। তারা সব নির্বাচনে গদবাধা এ ধরনের প্রশ্ন তোলেন।  

আরও

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশে এমন একটি বিধি করেছে, যারা এমপি তারা নির্বাচনে প্রচারণা চালাতে পারছেন না। এই শহরে (চট্টগ্রাম) আমার জন্ম। এই শহর থেকেই আমার রাজনীতি শুরু। জামালখান ওয়ার্ড ছাত্রলীগের মিছিলের কর্মী হিসেবে আমার রাজনৈতিক জীবন শুরু। মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলাম। কিন্তু এই নির্বাচনে আমরা কোনো ভূমিকা রাখতে পারিনি দলের পক্ষে।  

তিনি বলেন,  দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কোনো ভূমিকা রাখতে পারিনি। এরকম বৈষম্যমূলক বিধান আশেপাশের কোনো দেশে নেই। ভারতে রাজ্যের এমপি, মন্ত্রীরা ও কেন্দ্রের এমপি, মন্ত্রীরা প্রটোকল, সরকারি সুযোগ সুবিধা বাদ দিয়ে দলের পক্ষে সবধরনের প্রচারণা চালাতে পারেন। ইউরোপের বিভিন্ন দেশেও পারে, শুধু আমাদের দেশে পারেনা। চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো কাজ আমরা করতে পারিনা। এটি বৈষম্যমূলক বিধান সরকারি দলের জন্য।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ড. হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনায় এখনও প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতির মাঝে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি আজকে কোনো সরকারি ছুটি দেওয়া হয়নি। এ কারনে ভোটার টার্নআউট অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কম হয়েছে।  হায়ারে বিএনপির পক্ষে খেলতে গিয়েছিলেন মনজুর আলম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ১৯৯৪ সালের পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো নির্বাচনে প্রকৃতপক্ষে বিএনপি জিততে পারেনি। ২০১০ সালে বিএনপির হয়ে যিনি জিতেছেন, সেই মনজুর আলম মূলত আওয়ামী লীগের মানুষ। বিএনপি আওয়ামী লীগের মানুষকে হায়ারে খেলতে নিয়ে গেছে।

তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির ভরাডুবি হয়ে আসছে। ২০১০ সালে আওয়ামী লীগের মানুষ মনজুর আলমকে হায়ারে খেলতে নিয়ে জিতেছিলেন বটে। প্রকৃতপক্ষে মনজুর আলম আওয়ামী লীগের মানুষ হওয়ায় আওয়ামী লীগের লোকজনও তাকে ভোট দিয়েছিলেন। সে কারণেই সেদিন বিএনপি জিততে পেরেছিল। হায়ারে খেলাশেষে তিনি আবার আওয়ামী লীগে ফিরে এসেছেন।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কক্সবাজারের সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের খাবারে মোরগ পোলাও খাওয়ানোর পর নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট হয়েছে। লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। যেকোনো অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে পুলিশসহ সব বাহিনী বদ্ধপরিকর। শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আহত সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে আয়োজকরা তাঁকে অভিবাদন জানান। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম