
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪১

দলের পক্ষ থেকে দেয়া শোকজ নোটিশে অসৌজন্যমূলক ভাষা ব্যবহারের অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সেই নোটিশের জবাব দিয়েছেন। নেতাকর্মীদের অনুরোধে এখনই দল থেকে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন এসব কথা বলেন।পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ‘নেতাকর্মীদের অনুরোধে এখনই সিদ্ধান্ত নিচ্ছি না। আমি দলের শোকজের জবাব দিয়েছি। এরপরে দল কী সিদ্ধান্ত নেয় তার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।’

দেশের খ্যাতনামা মুক্তিযোদ্ধারা এই সভাসমূহে অংশগ্রহণ করেছিলেন। অসৎ উদ্দেশ্যে আমি বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি, এটি একেবারেই অসত্য ঢালাও মন্তব্য। বিগত ১২ ডিসেম্বর প্রেস ক্লাব অডিটোরিয়ামে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধানসহ অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের এক সভায় আমি শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারে অধীনে নতুন নির্বাচন দেবার জন্য দাবি জানিয়েছি।