
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ২৩:১৯

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এর পরপরই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন বেসরকারি সংস্থা, রাজনৈতিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘœ এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করে পুলিশ।

বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি স্বাধীনতা প্রাপ্ত যুদ্ধ-বিধ্বস্ত একটি দেশকে পূর্ণগঠন করেছেন মাত্র সাড়ে তিন বছরে। তিনি দেশের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধসহ প্রতিটি ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন। যার ধারাবাহিকতায় বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।