
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ২০:৫৮

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নেমেছে। স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা।বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৮ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

বিভিন্ন সংগঠনের মধ্য কৃষক লীগ, যুবলীগ, এফবিসিসিআই, দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাসদ, বাসদ ও ডক্টর অ্যাসোসিয়েশন অব ড্যাব ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য।