
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ২:৯

আশাশুনি উপজেলার কুল্যায় প্রারম্ভিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে ও সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রহমান, সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ। ইউনিয়ন সিভিএ সদস্য সনজিদ বিশ্বাসের সঞ্চালনায় এসময় ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামপুলিশবৃন্দ ও ইউনিয়ন সিভিএ দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
