
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ১:৩৮

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক এমপির করোনাভাইরাস থেকে রোগ মুক্ত হওয়ায় মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গজারিয়া চালা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বাদশা মিয়ার একান্ত প্রচেষ্টায় এ আয়োজন করা হয়।বাদশা মিয়া জানায়,আমাদের মন্ত্রী যখন করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়।তখন আমি মহান আল্লাহ দরবারে মানত করে ছিলাম। যদি মন্ত্রী মহোদয়কে রোগ মুক্ত করে তাহলে আমি জানের বদলে জান কোরবানি করে মিলাদ শরীফ করব।পরে অসহায় হতদরিদ্র বাদশা মিয়া তার শেষ সহায় সম্বল তিনট অটো রিকশা ছিল।
সেগুলোকে বিক্রি করে মন্ত্রীর রোগ মুক্ত হওয়ায় প্রায় দুই লক্ষাদিক টাকা খরচ করে মিলাদ শরীফের আয়োজন করে।মিলাদ শরীফে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড আ.ক.ম মোজাম্মেল হক এমপি।কালিয়াকৈরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মানোয়ার হোসেন চৌধুরী, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম,সূত্রাপুর ইউপি চেয়ারম্যান হাজী বজলুর রহমান, প্রমুখ।পরে মুরশিদ নগর পাক দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুল হাকিম জিহাদি মিলাদ পরিচালনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।
