বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

মন্ত্রিসভার সাবেক সদস্যদের বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে রিট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ এপ্রিল ২০১৯, ১৮:২০

শেয়ার করুনঃ
মন্ত্রিসভার সাবেক সদস্যদের বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে রিট

মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবরা অবস্থান করে থাকা সরকারি বাসা বর্তমান মন্ত্রীদেরকে ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়াদের মধ্যে বরাদ্দপ্রাপ্তদের সরকারি বাসা বুঝিয়ে দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লবসহ পাঁচ আইনজীবী এই রিট করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী পল্লব নিজে। রিটের বিবাদীরা হলেন জাতীয় সংসদের স্পিকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ও সরকারি আবাসন পরিদফতরের পরিচালক।

এর আগে সোমবার (৮ এপ্রিল) ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ পাঁচ আইনজীবী সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল। নোটিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টে এই বিষয়ে আইনি প্রতিকার চেয়ে রিট করা হয়েছে বলে জানান ব্যারিস্টার পল্লব। তিনি বলেন, ‘মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দ দেয়া বাসায় উঠতে না পারায় দেশের জনগণের এবং রাষ্ট্রীয় কাজের ক্ষতি হচ্ছে। মন্ত্রিসভার সাবেক সদস্যদের দখলে সরকারি বাসা-এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সব সদস্যকে দ্রুত সরকারি বাসা বুঝিয়ে দিতে প্রথমে নোটিশ পাঠিয়েছিলাম। তবে তারপরও এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় আজ রিট আবেদন করেছি।’

মন্ত্রিপরিষদের সদস্য এখন ৪৬ জন। অথচ তাদের বসবাসের জন্য সরকারি বাসা রয়েছে মাত্র ২৩টি। ফলে ৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যে ২৩ জনেরই কোনো আবাসন নেই। বাকি ২৩ জন মন্ত্রী সরকারি বাসা বরাদ্দ পেয়েছেন। কিন্তু বরাদ্দ করা বাসায় এখনও উঠতে পারেননি ১২ জন। কারণ গত মন্ত্রিপরিষদের মেয়াদ শেষ হলেও সরকারি বাসা ছাড়েননি অনেক সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ ছাড়া ওয়ান-ইলেভেন সরকারের আমলে একাধিক সচিব মন্ত্রীদের বাসা বরাদ্দ নিয়ে পর্যায়ক্রমে বসবাস করে চলেছেন। মন্ত্রীদের আবাসন সংকট হলেও তাদের বাসা বদল হয়নি। এ পরিস্থিতিতে নির্বাচনী এলাকা থেকেই অফিস করছেন অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

আরও

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ
সরকারি আবাসন পরিদফতর সূত্রে জানা যায়, বাসা স্বল্পতার কারণে আবেদন করে বাসা পাননি ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কয়েকজন মন্ত্রী আবাসন সংকটের কথা জানতে পেরে জানিয়েছেন, তাদের আপাতত বাসার প্রয়োজন নেই। কয়েকজন আবেদনই করেননি। আবেদন করে বাসা না পাওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

আইন আদালত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তাদের দেওয়ার মতো কোনো বাড়ি নেই বলে জানিয়েছে আবাসন পরিদফতর। একই কারণে আরও ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বাসা বরাদ্দ দিতে পারেনি সরকার। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বসবাসের জন্য বর্তমানে ১৬টি বাংলো ও ১৭টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এ ছাড়া নতুন ১০টি অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। এতে মন্ত্রীদের বসবাসের জন্য মোট বাসা হবে ৩৩টি। তবে নতুন ১০টি অ্যাপার্টমেন্টের কাজ শেষ হতে আরও কয়েক মাস লাগবে। এর মধ্যে মন্ত্রিসভার পরিধি আরও বাড়তে পারে। কারণ, সর্বশেষ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া সদস্য ছিলেন ৫২ জন। আর বর্তমান মন্ত্রিসভায় সদস্য রয়েছেন ৪৬ জন। ফলে নতুন ১০টি অ্যাপার্টমেন্ট তৈরি হলেও আরও প্রায় ২০টি বাসা সংকট থাকবে।

জানা গেছে, মন্ত্রিত্ব শেষ হওয়ার তিন মাস পার হলেও এখনও সরকারি বাসায় বাস করছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান (৫ নম্বর মিন্টো রোড), সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছায়াবীথি-৬, ‘নিলয়’, হেয়ার রোড), সাবেক রেলপথমন্ত্রী মো. মজিবুল হক (২০ পার্ক রোড), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (৩৫ নম্বর মিন্টো রোড), সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (৫ নম্বর মিন্টো রোড), সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ১ নম্বর ভবনের দ্বিতীয় তলা পশ্চিমাংশ) এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ছায়াবীথি-২ ‘তন্ময়’, হেয়ার রোড)।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ ছাড়া গত ৩ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেলেও তার পরিবারের সদস্যরা এখনও ২১ বেইলি রোডের বাসায় বসবাস করছেন। মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ১ নম্বর ভবনের চতুর্থ তলায় (পশ্চিমাংশ) বাস করছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। এ ছাড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান পুনরায় দায়িত্ব নেওয়ার পর অ্যাপার্টমেন্ট থেকে বাংলোতে যাওয়ার আবেদন করেন। কিন্তু বাংলো খালি না হওয়ায় অ্যাপার্টমেন্টগুলোও খালি করেননি তারা।

আরও

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট
নতুন মন্ত্রীদের শপথের পরপরই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি ২৩টি বাসা বরাদ্দ দেয়া হয়। কিন্তু সাবেক মন্ত্রীরা বাসা না ছাড়ায় ১২ জন নতুন মন্ত্রী বরাদ্দকৃত বাসায় উঠতে পারেননি। আবাসন পরিদফতর থেকে সাবেক মন্ত্রীদের বাসা ছাড়ার জন্য একাধিকবার তাগাদা দেয়া হলেও তারা বাসা ছাড়েননি। কয়েকজন নতুন মন্ত্রী বাসা বরাদ্দ পাওয়ার পর নিজেও যোগাযোগ করেছেন। এরপরও তারা বাসা খালি করেননি। ২০০৬ সালের আগ পর্যন্ত কোনো সরকারের আমলেই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসভবন বরাদ্দে কোনো সংকট হয়নি। তবে ওয়ান-ইলেভেন সরকারের আমলে একাধিক সচিব মন্ত্রীদের বাসভবন বরাদ্দ নিয়ে পর্যায়ক্রমে এখনও বসবাস করছেন। সরকার বদল হলেও তাদের বাসা বদল হয়নি। ৯, ১০, ১১ ও ৩৮ মিন্টো রোডসহ আরও কয়েকটি বাসায় ২০০৬ সালের আগে মন্ত্রীরা বসবাস করলেও এখন সচিবরা বসবাস করছেন। দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী, সরকারি বাসায় না থাকলে মন্ত্রীরা বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ৭০ হাজার টাকা পাবেন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে। জিজ্ঞাসাবাদে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ফ্ল্যাটটি ঘিরে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। মরিয়মের মৃত্যুর ঘটনাটি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন। আদালতের আদেশের পর আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল সাংবাদিকদের বলেন, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের কোনো সদস্য নন। ফলে এ ধরনের রিট করার আইনগত অধিকার

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে নতুন করে গোয়েন্দা ভেরিফিকেশন চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক বিচারপতি ও তাঁদের স্ত্রীদের কোনো অতিরিক্ত পুলিশ বা গোয়েন্দা যাচাই ছাড়াই দ্রুত সাধারণ পাসপোর্ট ইস্যু করে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিয়ে করা রিটের রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিল করার সুযোগ নেই। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত

সর্বশেষ সংবাদ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে