রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

ভূঞাপুরে সড়ক ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুলাই ২০২৪, ০:৩১

শেয়ার করুনঃ
ভূঞাপুরে সড়ক ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে!

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। এর কারণে পানির তীব্রতা বেড়ে গেছে। তীব্র স্রোতে ভেঙে গেছে সড়ক।

শনিবার (৬ জুলাই) ভোরে গোবিন্দাসী-ভালকুটিয়া সড়কটি ভেঙে যায়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচল করা ভালকুটিয়া, স্থলকাশি, চিতুলিয়া পাড়া ও কষ্টাপাড়া এলাকার প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। ওই এলাকার মানুষজনের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো এ সড়ক।

আরও

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে বন্যার পানির চাপের কারণে সড়কের ভালকুটিয়া এলাকায় ৩০ মিটারের মতো সড়ক ভেঙে যায়। এতে করে বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল। পাশেই রয়েছে কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় ও ভালকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ের চলমান ষান্মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। বিকল্প পন্থা হিসেবে লোকজন পানি দিয়ে চলাচল করছে। ভেঙে যাওয়া অংশের পাশেই রয়েছে বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার। যে কোন মুহূর্তে সেগুলো ভেঙে পানিতে পড়ে যাবে। বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। এদিকে সড়ক ভেঙে নিচু এলাকায় পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়ছে লোকজন।

স্থানীয়রা জানান, তাদের চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ছেলেমেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হবে। একদিকে চলাচলে কষ্ট, অন্যদিকে বাড়িতে পানি। সব মিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই।

আরও

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী
সড়ক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তারা আরও বলেন- প্রতি বছর বন্যার সময় এই সড়কটি ভেঙে যায়। সড়ক দিয়ে পানি প্রবেশের জন্য কালভার্ট বা অন্য কোন ব্যবস্থা থাকতো তাহলে প্রতিবছর ভাঙনের শিকার হতে হতো না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় বাবু মিয়া বলেন, শনিবার সকালে নদীর পানির তীব্র স্রোতে সড়কটি ভেঙ্গে যায়। এরপর ভাঙ্গন অংশ দিয়ে  প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে স্থানীয় লোকজন সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল জানান, গত কয়েকদিন ধরে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এখানে প্রবল স্রোতের সৃষ্টি হয়। স্রোতের কারণে সড়কটি সকালে ভেঙে যায়। এতে স্থলকাশি, চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া এলাকার লোকজনের ব্যাপক কষ্ট পোহাতে হচ্ছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার বলেন- সকালে সড়ক ভেঙে যাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন- ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা