শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ২২:১১

শেয়ার করুনঃ
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগ

প্রতিবছর শীতকালে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে রাজধানীর প্রায় প্রতিটি বাসায় ভোগান্তিতে শুরু হচ্ছে মানুষের প্রতিটি সকাল।

রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা এক গৃহবধূ বিউটি আক্তার বলেন, শীত মৌসুমের শুরু থেকে সারা দিনের রান্না সকাল ১০টার মধ্যে শেষ করতে হয়। আর তা না হলে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

আরও

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

 

তিনি বলন, শীতের শুরু থেকেই এ সমস্যায় পড়তে হয়েছে। সকালে নাশতা তৈরি করতে পারলেও দুপুরের রান্না শেষ করতে পারেনি। এ জন্য দুপুর ২টার পর গ্যাস আসলে রান্না চুলায় বসালে দুপুরের খাবার খেতে হয় সন্ধ্যার দিকে।

 

একই এলাকার বাসিন্দা মনিকা জামান বলেন, সপ্তাহের ৬ দিনই গ্যাস থাকে না। শুক্রবার ছুটির দিনে গ্যাস থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ভোগান্তিতে পড়তে হয়। বলেন, সকাল ৯টার পরেই এখানে আর গ্যাস পাওয়া যায় না। একই লাইনের গ্যাস হলেও প্রায়ই পাশের বাসা থেকে রান্না করতে হচ্ছে তাকে।

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ
তীব্র গ্যাস সংকট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রাজধানীর ধানমন্ডি এলাকার ফাহিমা জাহান পেশায় একজন শিক্ষক। তিনি জানান, সপ্তাহের কর্মদিনগুলোতে খাবার রান্না করতে হচ্ছে রাতে। এভাবেই খাওয়ার রান্না করার কাজটি করতে হচ্ছে। বিগত ২২ দিন ধরে এভাবেই বাড়তি চাপ নিয়ে চলতে হচ্ছে আমাদের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এমন চিত্র রাজধানীজুড়ে। শীত মৌসুমে ১০টার পর থেকেই লাইনের গ্যাস একদম বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ছেন রাজধানীবাসী। মোহাম্মদপুর, মিরপুর, পাইকপাড়া, রামপুরা, হাতিরপুল, ধানমন্ডিসহ শহরের অধিকাংশ এলাকার বাসায় গ্যাসের সমস্যা দেখা গেছে।

এদিকে শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে নতুনধারা নামের একটি সংগঠন বর্তমান গ্যাস সংকট ও দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে। গ্যাসের মজুত ও সংকট নিরসনে মিটার রিডিং সিস্টেম যুক্ত করার আহ্বান জানান বক্তারা। অবৈধ গ্যাস সংযোগ বন্ধেরও দাবি জানান তারা।

গত ১৯ সেপ্টেম্বর থেকে সরকার পাইপলাইনে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সপ্তাহে ৪ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা শুরু করেছে সরকার। এতেও চলমান সংকটের সমাধান হয়নি।

এদিকে এক সপ্তাহ আগে তৃতীয়বারের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস অভিযান শুরু করেছে। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শত শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। একই সঙ্গে জরিমানা আদায় করা হয়। এই অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার সকাল থেকেই বনানী এলাকায় তিতাসের মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে। অভিযানে বনানী ২ নম্বর সড়কে হোটেলের অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পায় মোবাইল কোর্ট।  তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, এ অভিযান অব্যাহত থাকবে। 

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা