রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

রাঙ্গাবালী সিন্ডিকেটের দাপটে বিড়ম্বনায় বিদ্যুৎসেবা প্রত্যাশীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ৪:৪৫

শেয়ার করুনঃ
রাঙ্গাবালী সিন্ডিকেটের দাপটে বিড়ম্বনায় বিদ্যুৎসেবা প্রত্যাশীরা

শীঘ্রই বিদ্যুৎতের আলো জ্বলবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। সেই প্রতিক্ষায় রয়েছে উপজেলাবাসী। কিন্তু সদর ইউনিয়নে পল্লী বিদ্যুতের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাঙ্গাবালী ইউনিয়নে একটি সিন্ডিকেট ওয়্যারিংকাজে বাঁধা সৃষ্টি করছে। ওই সিন্ডিকেট নিজেরাই সার্টিফিকেটবিহীন লোকজন দিয়ে ওয়্যারিং করাতে মিটার স্থাপনেও বাগড়া দিচ্ছেন। ফলে সংযোগ পেতে বিড়ম্বনায় থাকা সুবিধাপ্রত্যাশীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

স্থানীয় লোকজন ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, সিন্ডিকেটের দীর্ঘদিনের বাঁধা বিপত্তির পর রোববার সকাল সাড়ে ৯ টায় বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপনের জন্য রাঙ্গাবালী ইউনিয়নের বাহেরচর বাজারের মন্দির রোডের সামনে ব্যানার লাগিয়ে কার্যক্রম শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা টিম। কিন্তু কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের  কর্মী পরিচয়ে কয়েকজন এসে তাদের কার্যক্রমে বাঁধা দিয়ে হুমকি ধামকি দেয়। তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে ব্যানার ও সরঞ্জাম গুটিয়ে ঘটনাস্থল ত্যাগ  করে পল্লী বিদ্যুতের লোকজন। 

আরও

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

পল্লী বিদ্যুতের লোকজন বলছেন, নিয়মানুযায়ী সার্টিফিকেটধারী টেকনিশিয়ান দিয়ে গ্রাহক নিজ অর্থে ওয়্যারিং করাবে। ওয়্যারিংয়ের মজুরি এবং মালামাল গ্রাহকের। ওয়্যারিং সম্পন্ন হলে মিটার স্থাপন করে দিবে পল্লী বিদ্যুৎ। আবাসিকের জন্য ৪৫০ টাকা এবং বাণিজ্যিকের সরকারি ফি ৮৫০ টাকা। কিন্তু সুবিধাপ্রত্যাশীদের অভিযোগ, ওয়্যারিংয়ে গ্রাহকের স্বাধীনতা নেই। স্থানীয় সিন্ডিকেটের নির্ধারিত লোক দিয়েই ওয়্যারিং করাতে হয়। তাদের ফি এক হাজার টাকা। কিন্তু বেশিরভাগ অদক্ষ এবং সার্টিফিকেটবিহীন।  অথচ পল্লী বিদ্যুতের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটধারী টেকনিশিয়ানদের মাধ্যমে ওয়্যারিং করাতে সর্বোচ্চ ছয় শ’ টাকা হলেই হয়। 

রাঙ্গাবালী ইউনিয়নের বাহেরচর বাজারের কম্পিউটার ব্যবসায়ী এম সোহেল বলেন, ‘গ্রাহকের যাকে ভাল লাগে, যিনি অভিজ্ঞ সার্টিফিকেটধারী তাকেই দিয়েই কাজ করাবে। অদক্ষ সার্টিফিকেটবিহীন লোক দিয়ে কাজ করালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু  এখানে হচ্ছেটা কি? সব জায়গায় বাণিজ্য করা ঠিক না।’ এ উপজেলায় ওয়্যারিং করতে আসা কয়েকজন সার্টিফিকেটধারী টেকনিশিয়ানের অভিযোগ, গোপনে দুই-একটা ওয়্যারিং করলেও সিন্ডিকেটের হুমকি-ধামকিতে কেউ কাজ করতে সাহস পাচ্ছে না। তাই সংযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে গ্রাহকরা।  

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

নাম প্রকাশ না করার অনুরোধে পল্লী বিদ্যুতের এক কর্মচারী বলেন, ‘সকালে আমরা বসছিলাম আলোর ফেরিওয়ালা টিম। আমরা কাজ কেবল শুরু করছি। তখনই ছাত্রলীগের ছেলেপেলে এসে বলে চেয়ারম্যান (রাঙ্গাবালী ইউপি)  মহোদয় আপনাদেরকে ডাকে। আইসাই হুমকি ধামকি দিছে।  পরে চেয়ারম্যান মামুন খানের বাসায়  নিয়া গেছে । চেয়ারম্যান বলেন, আপনি এখানে কাজ করতেছেন কিজন্য? আপনারা রেট কমালেন কেন? আপনাদের এত বার বলা সত্ত্বেও এ এলাকায় যদি ঢোকেন ছাত্রলীগের ছেলে পেলে মারধর করে তাহলে কিভাবে ঠেকাবেন আপনারা। 

চেয়ারম্যান জানান, আমি টোটাল উপজেলার কাজই করাতে চেয়েছিলাম।  পরবর্তীতে আপনাদের সাথে কথা হয়েছিল পুরোটা না, আমি রাঙ্গাবালী ইউনিয়নের কাজ করাবো। চেয়ারম্যান এ কথা বলার পরে আমরা (পল্লী বিদ্যুতের লোকজন)  এখানে কাজ করবো না বলে বড়ইতলা বাজারে (ছোটবাইশদিয়া) চলে আসছি। তারা চাইতেছে যে কাজগুলো ওইখানে না করা হয়। তারা তাদের লোক দিয়ে করাবে। রাঙ্গাবালী ইউনিয়নে আমরা কাজ করবো না।’  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

  

পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (গলাচিপা-রাঙ্গাবালী) প্রকৌশলী মাইনউদ্দীন বলেন, ‘আলোর ফেরিওয়ালা টিমকে বাঁধা দেওয়ার বিষয়টি শুনেছি। আমাকে ওভার টেলিফোনে জানানোর কারণেই আমি এসেছি। বিষয়টি যাচাই-বাছাই করে আমরা দেখবো। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা। আজ  (রোববার) আলোর ফেরিওয়ালার কার্যক্রম পরিচালনা করতেছিলাম। সাথে সাথে গ্রাহকের বাড়ি ওয়্যারিং করে দেওয়া। তার প্রয়োজনীয় জামানতের অর্থ গ্রহণ করা। সমস্ত কার্যক্রম একসঙ্গে পরিচালনা করে মিটার স্থাপন করে চলে যাওয়া। কিন্তু তাতো হলো না।’  

তিনি আরও বলেন, ‘রাঙ্গাবালী উপজেলার মধ্যে রাঙ্গাবালী ইউনিয়নে মিটার স্থাপন কার্যক্রম কম। উপজেলায় মোট ৭০০ মিটার লাগিয়েছি। এরমধ্যে রাঙ্গাবালী ইউনিয়নে ২৫-৩০টি মিটার লাগিয়েছি। এর বেশি সম্ভব হয়নি। এটা দেখি, কি কারণে ঘটনাগুলো ঘটছে। পরবর্তীতে এ্যাকশন নিব আমরা।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়ে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী  রাঙ্গাবালীর বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের কথা রয়েছে। এজন্য দ্রুত সকল কাজ শেষ করা প্রয়োজন। এ কাজে যারা ঝামেলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।’ 

সিন্ডিকেটবিড়ম্বনাসেবা প্রত্যাশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা