রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

নওগাঁর যে সড়কে ধূলো আর কাদাপানিতে চরম ভোগান্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৯:৯

শেয়ার করুনঃ
নওগাঁর যে সড়কে ধূলো আর কাদাপানিতে চরম ভোগান্তি

নওগাঁর জনগুরুত্বপূর্ণ সড়ক রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের কাজ নির্ধারিত সময়ের ১ বছর পার হলেও মেরামত ও সংস্কার কাজ শেষ হয়নি। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। খরা মৌসুমে ধুলোবালি ও বর্ষা মৌসুমে কাদাপানিতে এলাকাবাসির ভোগান্তি চরমে উঠে। এই সড়কের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

আরও

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে এবং শীঘ্রই নতুন ঠিকাদার নিয়োগ করে সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলছে, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ।

আরও

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

নওগাঁর রাণীনগর উপজেলার গোল চত্তর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ সড়কের দৈর্ঘ্য ২২ কিলোমিটার। উপজেলার ৮০ শতাংশ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। সংস্কার কজের জন্য উপরিভাগ তুলে ফেলায় চলার অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। 

নওগাঁসড়কভোগান্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নওগাঁর রানীনগর, আত্রাই, বগুড়ার আদমদীঘি, নন্দীগ্রাম এবং নাটোরের সিংড়া উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে নিজ নিজ উপজেলা সদর এবং নওগাঁ জেলা সদরে যাতায়াত করেন। রবীন্দ্র কুঠিবাড়ী পতিসর এবং আবাদপুকুর হাটে যাতায়াতেরও মাধ্যম এটি। 

বছরের পর বছর সড়কটি সংস্কার না করায় সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়।

এমতাবস্তায় নওগাঁ সওজ থেকে ২০১৯ সালের জানুয়ারীর শুরুতে দরপত্রের মাধ্যমে পৃথক দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ এবং ৪টি সেতু ও ২৩টি কালভার্ট নির্মাণ ও সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। কাজ দুটি শেষ করার মেয়াদ ছিল গত বছরের (২০২০) এপ্রিল মাসে। অথচ নির্ধারিত সময়ের ১ বছর পার হলেও মীর হাবিবুল আলম কন্সট্রাকশনের ব্রীজ ও কালভার্ট নির্মাণ কাজের কিছুটা অগ্রগতি করেছে। 

অপরদিকে এসপ্কেট্রা ওয়াহেদ কন্সট্রাকশনের সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের কোন অগ্রগতি নেই। মাসের পর মাস কাজ বন্ধ রেখে ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন অকেজোসহ যানবাহনের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। 

এদিকে এ জনপদের লাখ লাখ মানুষকে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সিমাহীন দূর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ ) সঠিক নজরদারি ও ঠিকাদারের অবহেলায় আড়াই বছর থেকে রাণীনগর থেকে কালীগঞ্জ সড়কের এই বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রাণীনগর উপজেলার কালীগ্রাম এর বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় কাজে মাঝে মাঝে রাণীনগর উপজেলায় যেতে হয়। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে করে খরা মৌসুমে ধুলোবালি ও বর্ষা মৌসুমে কাদাপানিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সিএনজি বা অটোর্চাজারে যাতায়াত করতে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। জনগনের টাকা দিয়ে জনগনের চলাচলের রাস্তার সংস্কার কাজ কেন এতদিনে হচ্ছেনা। 

স্থানীয় বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা সাইদুল হোসেন যাচ্ছেন সিএনজি করে রাণীনগর উপজেলা সদরে এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, মানুষকে এভাবে আড়াই বছর ধরে কষ্টে রাখার মানেটা কি। ২০১৯ সালে রাস্তার সংস্কারের নামে ২২কিলোমিটার রাস্তার কার্পেটিং তুলে ফেলে পরে আর রাস্তার কোন কাজ করা হচ্ছেনা। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই রাস্তায় বিশেষ করে রোগি ও শিশুদের যাতাযাতে খুবই অসুবিধায় পড়তে হয়। রাস্তাটি সংস্কার করার জন্য এখন পর্যন্ত কৃর্তপক্ষের কোন উদ্যোগই দেখছিনা। আমাদের মত সাধারন মানুষের দুঃখ বোঝার মত কৃর্তপক্ষের কোন উপলব্ধিবোধ মনে হয় নেই।

রাণীনগর উপজেলার বড়বড়িয়া গ্রামের আশিক হোসেন জানান, প্রয়োজনীয় কাজে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। অবাক লাগে প্রায় আড়াই বছর হয়ে গেছে রাস্তার কার্পেটিং উলটিয়ে রাখছে কিন্তু  রাস্তা মেরামতের কোন উদ্যোগ নেই। রাস্তাটি নিয়ে মনে হয় কারো কোন মাথা ব্যথাই নেই। যত হয়রানি আমাদের মত পথচারিদের।

স্থানীয় রাণীনগর উপজেলার সিএনজি চালক  আবেদ আলী জানান, রানীনগর থেকে আবাদপকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত এই রাস্তায় মূলত ট্রাক, সিএনজি অটোচার্জার, সিএনজি, ভ্যান ও মোটর সাইকেল চলাচল করে। 

রাস্তায় বেহাল দশার কারনে প্রতিনিদই আমাদের গাড়ির নানা যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। সেই ২০১৯সালে রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন কাজের অগ্রগতি নাই।

স্থানীয় আবাদপুকুর বাজারের অটোর্চাজার চালক, বেলাল হোসেন জানান, প্রতিদিন আমি রানীনগর ও কালীগঞ্জ বাজারে ভাড়ায় যাত্রী নিয়ে যাওয়া-আসা করি। মাঝেই মাঝেই আমার গাড়িড় চাকা ও মার্টঘার্ট নষ্ট হয়ে যায়। যার কারনে লসে পড়তে হয়। কবে যে এই রাস্তার কাজ শেষ হবে । এতদিন ধরে রাস্তার কাজ শেষ হচ্ছেনা। কারোই যেন কোন মাথা ব্যথা নাই।

ট্রাক চালক সোহেল রানা জানান, ট্রাকে করে ধানসহ বিভিন্ন মালামাল আনা-যাওয়া করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় চাকা ডেবে যায়। মাঝে মাঝেই ট্রাকের নানা যক্রাংশ বিকল হয়ে যায়। জানিনা রাস্তার কাজ কবে শেষ হবে।

ঠিকাদারের গাফলিতেই কারনেই সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হয়নি। সড়ক সংস্কারকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে চুড়ান্ত নোটিশ দেয়ার পর কার্যাদেশ বাতিল করা হয়েছে। বিধি মোতাবেক তাদের জরিমানা আরোপ করা হবে। 

নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি সম্পন্ন করা হবে বলে জানিয়ে সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নিবার্হী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান জানান, বিভাগীয় নিয়ম যথারীতি অনুসরণ করে অবশিষ্ট ৪৮ কোটি টাকার কাজের ওপর ১০ শতাংশ হিসেবে ঠিকাদারের কাছ থেকে প্রায় চার কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুনরায় কাজের নির্মাণ ব্যয় যাচাই শেষে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। 

তিনি আরো বলেন, খুব শিগগিরই রাস্তার নির্মাণকাজ শুরু হবে। এছাড়া ৪টি সেতু ও ২৩টি কালভার্ট নির্মাণ কাজ চলমান আছে দ্রুতই কাজগুলো সংম্পন্ন হবে বলে আশা করছি। ২২ কিলোমিটার রাস্তাটি প্রশস্তকরণ, সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের কাজে প্রায় একশত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা