বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগ

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের র‍্যামে ভাঙন, ঝুঁকি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২১, ০:৩৩

শেয়ার করুনঃ
দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের র‍্যামে ভাঙন, ঝুঁকি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নং পন্টুনের র‍্যামে দীর্ঘ দুই মাস ধরে ভাঙা। দীর্ঘ সময় ধরে ভাঙা থাকলেও কোন  নজরদারি নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি)। 

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

তবে দুয়েক দিনের মধ্যেই মেরামত করা হবে বলে  নিশ্চিত করেছেন ঘাট কর্তৃপক্ষ।

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

এদিকে দীর্ঘ দিন ধরে ক্ষতিগ্রস্থ পন্টুনের র‍্যামে ভাঙা থাকায় বড় ধরনের ঝুঁকি নিয়েই উঠানামা করছে শতশত যানবাহন। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা এমনটাই শংকা করছেন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুট দিয়ে চলাচলকারি যাত্রী ও চালকরা।

দৌলতদিয়াফেরিঘাটঝুঁকি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর আগে ১১ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ফেরিতে উঠতে গিয়ে এই ৫ নং ফেরিঘাটের পন্টুনের দড়ি ছিড়ে একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে যায় এবং  মাইক্রোবাসের চালককে একদিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

সরেজমিনে শুক্রবার (২৫ জুন) দুপুরে ৫নং ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরিতে উঠার আগে পন্টুনের যে র‍্যাম সেটি অনেক বড় ভাঙা রয়েছে। সেই ভাঙার উপর দিয়ে নিরুপায় হয়েই বিভিন্ন যানবাহনকে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে হচ্ছে তাদের। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বড় ধরনের ভাঙা থাকায় যে কোন সময় এখানে ঘটতে পারে বড় কোন ধরনের দুর্ঘটনা। তাছাড়া ভাঙা র‍্যামের কিছু অংশের  উপর ইটের সুরকি দিয়ে রেখেছে। 

তবে বেশি ভারি যানবাহনগুলো বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো তারা পাশের র‍্যামটি ব্যবহার করছে। আর ছোট ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়েই তারা ফেরিতে উঠছে। বেশি ভারি যানবাহন র‍্যামের উপর উঠলেই র‍্যামটি ভেঙে তা পদ্মা নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যশোর থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক দেলোয়ার হোসেন বলেন, আমি নিয়মিত এই নৌরুট দিয়ে যাতায়ত করি। প্রায় মাস দুয়েক হলো এই পন্টুনের র‍্যামে এভাবে ভাঙা দেখছি। আস্তে আস্তে র‍্যামটি আরো বেশি ভাঙছে। এভাবে ভাঙতে থাকলে এখানে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতদিন হয়ে গেল অথচ ঘাট কর্তৃপক্ষ কেন এখনও এটি মেরামত করছে না তা বুঝতে পারছিনা।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ঘাট কর্তৃপক্ষের অবহেলায় গত মে মাসের ১১ তারিখে ঝড়ের বাতাসে পন্টুনের দড়ি ছিড়ে একটি মাইক্রোবাস নদীগর্ভে চলে যায় এবং চালক নিহত হয়। এ ঘটনার পরেও কিভাবে এই ভাঙা র‍্যামটি এতদিন এ অবস্থায় থাকে সেটাই বোধগম্য নয় আমাদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহা-ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, দুয়েক দিনের মধ্যেই পন্টুনের ভাঙা র‍্যামটি   মেরামত কাজ শুরু হবে। যারা মেরামতের কাজ করবেন তারা এখন নাজিরগঞ্জে কাজ করছেন। আমি আজও তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। তারা ওখানকার কাজ শেষ করেই দুয়েক দিনের মধ্যেই এখানকার কাজ শুরু করবেন বলে আমাকে তারা জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা