শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে ৮৮৪৫৭

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ১৫:৩৮

শেয়ার করুনঃ
করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে ৮৮৪৫৭
বিশ্বব্যাপী ভয়াবহ আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। শক্তিশালী দেশগুলোও এর সঙ্গে পেরে উঠছে না। এখন পর্যন্ত ২০৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ২৩।

অপরদিকে প্রাণঘাতী করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনের। তবে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার ৩৫৭ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।

আরও

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৩৫ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭। অপরদিকে দেশটিতে নতুন করে ১ হাজার ৯৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ১৪ হাজার ৭৮৮।

দেশটিতে ২২ হাজার ৮৯১ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে ৯ হাজার ২৭৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭৯২ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৭৮ এবং নতুন করে মারা গেছে ৭৪৭ জন।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

ইতালিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ এবং মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ৩ হাজার ৮৩৬ এবং নতুন করে মারা গেছে ৫৪২ জন। জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯৬ এবং মারা গেছে ২ হাজার ৪৯ জন। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৩৩ এবং নতুন করে মারা গেছে ৩৩৩ জন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ৫৪১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ এবং মোট প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৮৬৯ জনের।

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৫ জনের। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ জন এবং মারা গেছে দু'জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৭০ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৮৬ এবং মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন।

অপরদিকে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৩৩ এবং মারা গেছে ৭ হাজার ৯৭ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ এবং নতুন করে মারা গেছে ৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১৮ এবং মোট প্রানহানি হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৩ জন। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব