
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ১৭:৭

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার একদিনে আরও ১ হাজার ১৩৭ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া হিসাব অনুযায়ী দেশটিতে করোনায় মোট মৃত্যু সংখ্যা এখন ৯ হাজার ৬৩৩। খবর বিবিসি।বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের ঘটনা এখন যুক্তরাষ্ট্রে; ৩ লাখ ৩৭ হাজার ২৭৪ জন। রোববার সহস্রাধিক মৃত্যুর আগে দেশটিতে গত শুক্রবার ১ হাজার ১৬৯ এবং শনিবার ১ হাজার ৩৪৪ জন করোনা রোগী মারা গেছে। তিনদিনে মোট ৩ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে।
