
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ১৫:২৭

করোনাভাইরাসের সংক্রমণে মারাত্মকভাবে বিপর্যস্ত স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। দেশটিতে এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১২ হাজার ৪১৮ জন। খবর আলজাজিরা।তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে যত মানুষ মারা গেছে গতকালের মৃত্যুর সংখ্যাটা তার চেয়ে কিছুটা কম। একদিন আগে স্পেনে ২৪ ঘণ্টায় ৮০৯ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ হারান। মৃত্যু কমতে থাকায় সংকট উত্তরণে আশাবাদী দেশটির সরকার।
