
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ২১:৩

করোনাভাইরাসে চলতি ও পরবর্তী সপ্তাহে যুক্তরাষ্ট্রে বহু মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে তার দেশের লড়াই আরও কঠিন হয়ে পড়েছে বলেও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশটির প্রেসিডেন্টের কণ্ঠে।হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্স ব্রিফিং চলাকালে স্থানীয় সময় গতকাল শনিবার ট্রাম্প এসব কথা বলেন।এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ট্রাম্প বলেছেন, এই সপ্তাহ ও আগামী সপ্তাহের মধ্যের সময়টি সবচেয়ে কঠিন সময় হতে পারে আর দুর্ভাগ্যজনকভাবে এ সময় অনেক মৃত্যু হতে পারে।
এদিকে রবিবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রে তিন লাখ ১২ হাজার ২৩৭ জন করোনায় আক্রান্ত বলে দেখানো হয়েছে। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা আট হাজার ৫০১ জন।ট্রাম্প বলেন, ‘আমাদের সামনে এমন সময় আসছে যা খুব ভয়ঙ্কর হতে পারে। যুদ্ধ চলাকালে, দুটি বিশ্বযুদ্ধ চলাকালে অথবা অন্য কয়েকটি ঘটনায় সম্ভবত এ ধরনের সংখ্যা (মৃত্যুর) দেখলেও আর কখনো আমরা সম্ভবত এমনটি দেখিনি।’

ইনিউজ ৭১/ জি.হা