
প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ১৭:২৮

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ৫৯ হাজার একশ ৭২ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ।শনিবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ লাখ ৯৮ হাজার সাতশ ৬২ জন। এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৫৯ হাজার একশ ৭২ জন।যুক্তরাষ্টে দুই লাখ ৭৭ হাজার একশ ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে মারা গেছে সাত হাজার তিনশ ৯২ জন।
