
প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ১৫:৩৩

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৬৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় সাড়ে ১৪ হাজরের বেশি মানুষ মারা গেলেন; যা বিশ্বে সর্বোচ্চ।প্রতিনিয়ত ইতালিতে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে করোনায় ৭৬০ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৫৮৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১৯ হাজার ৮৮৭ জন।
