
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ৩:৩৫

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আগামী রোববার জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রাজমহল বাকিংহাম প্যালেস থেকে এই তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে উইন্ডসর ক্যাসেলে রানির ভাষণ রেকর্ড করা হয়েছে। আগামী রোববার স্থানীয় সময় রাত ৮টায় রানির ভাষণ টেলিভিশন ও বেতারে প্রচার করা হবে।
