
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ১৫:৩৯

স্পেনে প্রাণঘাতি কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯০০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৯ জনে। আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৪১৭ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ১৯ হাজার ২৫৯ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইনিউজ ৭১/ জি.হা