
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ১৫:২৯

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। বুধবার সকাল পর্যন্ত করোনায় নিহতের সংখ্যা ৪২ হাজার ১৫১ জন এবং আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। অপরদিকে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৮ হাজার ৫৩০ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮৯ জনের

ইনিউজ ৭১/ জি.হা