
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৫:৩৩

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১০ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে বিশ্বে করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়া দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাাঁড়াল ১ হাজার ৭০৯ জনে।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হিসাব দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যুক্তরাষ্ট্রে এখন ‘করোনা পজেটিভ’ রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮৬০। গোটা বিশ্বে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪৮ জন।
