রবিবার, ৪ অক্টোবর, ২০২৬২০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নিউইয়র্কে প্রতি ৯ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৯:৩৬

শেয়ার করুনঃ
নিউইয়র্কে প্রতি ৯ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে
বিশ্বে এক ভয়াবহ সঙ্কট তৈরি করেছে করোনাভাইরাস। যতই দিন যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এখন পর্যন্ত ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে ৭ লাখ ২৩ হাজার ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে ৩৩ হাজার ৯৮৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫১ হাজার ৭৯৮ জন।গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। এদিকে, গত কয়েকদিনে চীনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকলেও অন্যান্য দেশে দ্রুত গতিতে এই ভাইরাসের বিস্তার হচ্ছে।

বর্তমানে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে নিউ ইয়র্কে।এক মাস আগে নিউ ইয়র্কে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ওই অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সেখানে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।স্থানীয় সময় রোববার সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র নিউ ইয়র্ক শহরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৬ জনে। অপরদিকে পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেখানে প্রতি ৯ মিনিটে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।গত ১ মার্চ নিউ ইয়র্কে ইরানফেরত একজন প্রথম করোনায় আক্রান্ত হয়। এর দু'দিন পরেই সেখানে দ্বিতীয় আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর থেকেই ওই অঙ্গরাজ্যে দ্রুত গতিতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে।

এদিকে, করোনার 'হটস্পট'র হিসেবে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকাটের কথা উল্লেখ করে ওই তিন অঙ্গরাজ্যের বাসিন্দাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এমন ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্পের এমন নির্দেশের কারণে তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, এমন নির্দেশনার মাধ্যমে ট্রাম্প আসলে সবাইকে জানিয়ে দিচ্ছেন যে করোনা ভাইরাস কোথায় কোথায় আছে।নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমোসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর এভাবে কোয়ারেন্টাইন আরোপের বিরোধিতা করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ, হুথিদের অস্বীকার

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ, হুথিদের অস্বীকার
দিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নতুন করে আরও ১৮ হাজার ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪ জন। অপরদিকে দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান হয়ে নতুন করে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৪৮৪ জন।যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৫৫৯ জন। তবে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৯৭০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ইনিউজ ৭১/ জি.হা

সর্বশেষ সংবাদ

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ছে ২৫২ টাকা

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ছে ২৫২ টাকা

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দুটি গরু চুরি

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দুটি গরু চুরি

পাঁচবিবিতে বেগুনের চারা কিনে বিপাকে কৃষক, ২৫ হাজার টাকা ক্ষতি

পাঁচবিবিতে বেগুনের চারা কিনে বিপাকে কৃষক, ২৫ হাজার টাকা ক্ষতি

জলাবদ্ধতা-ঝোপঝাড়ে বসবাসের অনুপযোগী ঢেউখালীর আশ্রয়ণ প্রকল্প

জলাবদ্ধতা-ঝোপঝাড়ে বসবাসের অনুপযোগী ঢেউখালীর আশ্রয়ণ প্রকল্প

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম হলেও সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টিকে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। প্রয়োজন হলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই।

সৌদি তেল স্থাপনায় হামলা, আগুন-ধোঁয়া ঘিরে রহস্য

সৌদি তেল স্থাপনায় হামলা, আগুন-ধোঁয়া ঘিরে রহস্য

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (৪ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে হামলার দাবির সঙ্গে রিয়াদের কাছে দেখা দেওয়া আগুনের সরাসরি সম্পর্ক এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। এর আগে শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার কাছে আগুন ও ঘন কালো ধোঁয়ার বিশাল

ইরান পরমাণু অস্ত্রের পরিকল্পনা প্রায় ছেড়েছে, দাবি ট্রাম্পের

ইরান পরমাণু অস্ত্রের পরিকল্পনা প্রায় ছেড়েছে, দাবি ট্রাম্পের

ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে এবার ট্রাম্প দাবি করেছেন, ইরান সেই পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে। যদিও তেহরান শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ওহাইও অঙ্গরাজ্যে একটি

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করেন দুই সংগঠনের সদস্যরা। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও