
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ৪:৫৩

হামারী করোনা ভাইরাসে পাল্লা দিয়ে লাশের মিছিল বাড়ছেই ইতালি ও স্পেনে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশ দুটি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৫৬ জনের। আর স্পেনে মারা গেছে ৬২৪ জন। অর্থ্যাৎ গত ২৪ ঘন্টায় এ দেশ দুটোতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩শ ৮০জন।
এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭শ ৭৯ জনের এবং স্পেনে ৬ হাজার ৬শ ৬ জনের। রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।
