
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৫:২২

ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬৯ জনের। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট ৯ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।খবরে বলা হয়, ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩২ জন এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২ জন। একদিনে আক্রান্ত রোগী ৫ হাজার ৯০৯ জন। এ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।

ইনিউজ ৭১/ জি.হা