
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৬:২৩

ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপে ইউরোপের দেশ ইতালি যেন মৃত্যু পুরী। ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে প্রতদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬হাজার ১৫৩জন। আর মৃত্যু হয়েছে ৬৬২ জনের।
এ নিয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৩৯ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ হাজার ১৬৫ জন। বৃহস্পতিবার ইতালিতে ৯৯৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৩৬১ করোনা রোগী সুস্থ হয়েছেন।
