
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২৩:৫৮

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এবার পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই থিওডোর রুজভেল্ট বর্তমানে প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে। পৃথিবীর ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই মহাসাগরে করোনার থাবা পড়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব