
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২১:৪৮

চীনের উহান প্রদেশ থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিল মহামারি করোনাভাইরাস। কিন্তু ইতালির এক চিকিৎসক এই যুক্তি মানতে নারাজ। তার দাবি, চীনের আগে ইতালিতে ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস। আর তিনি এই দাবির পিছনে যুক্তিও দাঁড় করেছেন। মিলানের মারিও নেগরি ইনস্টিটিউট ফর ফার্মাকোলজিক্যাল রিসার্চ—এর অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি জানিয়েছেন, ইতালিতে অনেক আগে করোনা ছড়াতে শুরু করেছিল।
জুসেপ্পে দাবি করেছেন, গত নভেম্বরে ইতালির দক্ষিণাঞ্চলে অপরিচিত এক ধরনের নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এই নিয়ে প্রশাসনকে জানানো হলেও উদাসীন মনোভাব দেখায় সরকার। সূত্র: জি ন
