
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৬:৭

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে। এ মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে ৫ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় রয়েল লন্ডন হাসপাতালে খসরু মিয়া নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। খসরু মিয়ার বাংলাদেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেল্লার জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে।
