
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ২২:৪৬

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এই প্রাণঘাতি ভাইরাসের থাবার বাইরে নেই যুক্তরাষ্ট্রও। এর ধাক্কা লেগেছে দেশটির অর্থনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যে অর্থনীতি পুনরায় চাঙ্গা করা চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এদিকে, টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক ফক্স নিউজকে জানিয়েছেন, করোনার কারণে গৃহীত জনস্বাস্থ্য ব্যবস্থা মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করবে। (বয়সের কারণে) তার মৃত্যুও হতে পারে। তিনি বিশ্বাস করেন যে, সারাদেশের বয়স্ক ব্যক্তিরা তাঁর সাথে একমত হবেন। ড্যান প্যাট্রিকের মন্তব্য, করোনার এই প্রাদুর্ভাবে তার মতো বয়স্করা বরং মারা যাক, তবু মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাক।
তিনি বলেন, একজন প্রবীণ নাগরিক হিসেবে আমার কামনা আমার প্রাণের বিনিময়ে হলেও নাতি-নাতনীরা বেঁচে থাকুক। তিনি আরো বলেন, আমার মনে হয় আমার মতো এই দেশে প্রচুর দাদা-দাদি আছেন। সোমবার রাতে হোয়াইট হাউসে করোনভাইরাস নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন ডক্টর ডেবোরাহ ব্রিক্স।
