রবিবার, ২৯ মার্চ, ২০২৬১৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরাকের মাটি ছাড়তে হবে মার্কিন সেনাদের, সংসদে বিল পাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২০, ৪:৩১

শেয়ার করুনঃ
ইরাকের মাটি ছাড়তে হবে মার্কিন সেনাদের, সংসদে বিল পাস

ইরাক থেকে মার্কিন সেনাদের বহিষ্কারে আজ রবিবার ইরাকের সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে সংসদ সদস্যদের ভোটে। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের এক শীর্ষ মিলিশিয়া নেতাকে হত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিলো ইরাকের সংসদ। ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির একটি বড় আইনী ভিত্তি হলো তারা ইরাকের আহবানেই সেখানে গিয়েছে। রবিবার পাশ হওয়া এই প্রস্তাবে সেই আইনী ভিত্তি নাকচ করা হচ্ছে না। তবে সে পথেই প্রথম পদক্ষেপ এই প্রস্তাব।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেন, ইরাক নিজের মাটিতে বিদেশিদের কর্তৃক কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড মেনে নিতে পারে না। এই হত্যাকাণ্ডকে তিনি ইরাকের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। ইরাকের প্রধানমন্ত্রী জানান, হত্যার সময় সোলাইমানি বাগদাদে এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। সৌদি আরবের একটি আলোচনা প্রস্তাবের বিষয়ে ইরানের সিদ্ধান্ত জানাতে এসেছিলেন তিনি।

ইরাকি প্রধানমন্ত্রী জানান, এক সপ্তাহ আগে বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ থামাতে কাজ করেছেন তিনি। তিনি এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছিলেন বিক্ষোভ থামাতে। যেজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে ধন্যবাদ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প তাকে ধন্যবাদ দেওয়ার পাশপাশি গোপনে তার অনুমতি ছাড়াই  ইরাকের ভেতরে সোলাইমানির ওপর হামলা চালানোর পরিকল্পনাও করছিলেন।

আরও

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হুথিদের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হুথিদের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা

আজ ইরাকের সংসদে যে প্রস্তাব পাশ করা হয়েছে তাতে শুধু মার্কিন সেনাদেরই নয় বরং পুরো আন্তর্জাতিক জোট বাহিনীকেই ইরাক ছাড়ার কথা বলা হয়েছে। যারা মূলত ইসলামিক স্টেট এর বিরুদ্ধে যুদ্ধ করছিলো। এর ফলে ইরাকে পুনরায় ইসলামিক স্টেট এর উত্থান ঘটতে পারে। ইরাকে বর্তমানে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে। নিরাপত্তা চুক্তি অনুযায়ী, তাদের পরামর্শমূলক কাজে জড়িত থাকার কথা রয়েছে। রবিবার পার্লামেন্ট অধিবেশনে এমপিরা ইরাক থেকে এসব মার্কিন সেনাকে প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানালো।

আইএস বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছিল ইরাক। রবিবার পাস হওয়া প্রস্তাবে সরকারকে ওই আমন্ত্রণ বাতিল করতে বলা হয়েছে। এতে সব ধরনের বিদেশি সেনার উপস্থিতির ইতি টানতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পার্লামেন্টের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, ‘দায়েশ (আইএস)-কে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর আমাদের প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে।’

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী বলেন, অভ্যন্তরীণ ও বাইরের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নৈতিকতা ও বাস্তবতার দিক থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করাই হবে ইরাকের জন্য সেরা সিদ্ধান্ত।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে ইরাকি নিরাপত্তা কর্মীদের মার্কিন ঘাঁটি থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। শনিবার ওই নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্থানীয় সময় রবিবার বিকাল পাঁচটা থেকে ইরাকি নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর এদিনই মার্কিন বাহিনীকে প্রত্যাহারে প্রস্তাব পাস করলো ইরাকি পার্লামেন্ট।

আরও

যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ কঠোর শর্তে নতুন সমীকরণ

যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ কঠোর শর্তে নতুন সমীকরণ

গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার শেষরাতে বাগদাদ বিমানবন্দর এলাকায় ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ তার ১০ সহযোগীকে হত্যা করে যুক্তরাষ্ট্র। হামলার পর শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাকজুড়ে ব্যাপক মার্কিনবিরোধী মনোভাব তৈরি হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

স্বস্তিদায়ক ঈদযাত্রা দাবি, বাসে জিপিএস ট্র্যাকিং চালুর ঘোষণা

স্বস্তিদায়ক ঈদযাত্রা দাবি, বাসে জিপিএস ট্র্যাকিং চালুর ঘোষণা

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০

পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি!

পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি!

ফেরিঘাটে বাস দুর্ঘটনা: পঞ্চম দিনে তদন্ত কমিটির পরিদর্শন

ফেরিঘাটে বাস দুর্ঘটনা: পঞ্চম দিনে তদন্ত কমিটির পরিদর্শন

জনপ্রিয় সংবাদ

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লাখো মানুষের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লাখো মানুষের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে দেশটির বড় বড় শহরে আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ‘নো কিংস’ (No Kings) শিরোনামের এই আন্দোলন তৃতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আগের র‍্যালিগুলোতে কয়েক মিলিয়ন মানুষের অংশগ্রহণ দেখা গেছে। বিক্ষোভের আয়োজকদের দাবি, ইরান ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি, কঠোর কেন্দ্রীয় অভিবাসন আইন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদেই মানুষ রাস্তায় নেমেছে। তাদের ভাষায়, “ট্রাম্প একজন স্বৈরশাসকের মতো

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন পেন্টাগন

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন পেন্টাগন

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সেনা মোতায়েনের অনুমোদন দেবেন কি না, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে। বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পিত অভিযানটি পূর্ণাঙ্গ আগ্রাসন বা দখল নয়; বরং বিশেষায়িত বাহিনী ও পদাতিক সেনাদের সমন্বয়ে সীমিত পরিসরের

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হুথিদের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হুথিদের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে শনিবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরান-এর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে। হুথিদের দাবি, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো

কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের ‘পরবর্তী লক্ষ্য’: ট্রাম্প

কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের ‘পরবর্তী লক্ষ্য’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান ও ভেনিজুয়েলায় সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর এবার কিউবা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির কথা তুলে ধরে বলেন, তিনি এমন একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন যাতে সেটি ব্যবহার করার প্রয়োজন না পড়ে।

ইরানের পক্ষ থেকে ১০ ট্যাংকার তেল ‘উপহার’ পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পক্ষ থেকে ১০ ট্যাংকার তেল ‘উপহার’ পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সদিচ্ছার নিদর্শন হিসেবে হরমুজ প্রণালী দিয়ে ১০টি বিশাল তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে। তিনি এ পদক্ষেপকে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউস-এ আয়োজিত এক মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প এ তথ্য প্রকাশ করেন। এর আগে তিনি বিষয়টিকে রহস্যজনকভাবে ইরানের পক্ষ থেকে পাওয়া একটি ‘উপহার’ বলে উল্লেখ করেছিলেন। ট্রাম্প জানান,