বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

রেস্তোরাঁ থেকে নারী-পুরুষের আলাদা ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০১৯, ২:০

শেয়ার করুনঃ
রেস্তোরাঁ থেকে নারী-পুরুষের আলাদা ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি

রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসতে এবার রেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি সরকার। সৌদি আরবে ইতিমধ্যে নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও হলে গিয়ে সিনেমা দেখা এমনকি অভিভাবক ছাড়াই হোটেলে কক্ষ ভাড়া নেয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এবার আরও একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। আগে কোনো রেস্তোরাঁয় যেতে হলে নারী এবং পুরুষদের আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হতো। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

এখন নারী এবং পুরুষের জন্য আলাদা দরজা থাকবে না। নারী-পুরুষ একই দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবে। ফলে একসঙ্গে বসে খাওয়ার অধিকারও পাচ্ছে তারা। খবর রয়টার্সের। সম্প্রতি সৌদি আরবের পৌরসভা এবং গ্রামীণ সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়, এখন থেকে নারী-পুরুষের পৃথক দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশের নিয়ম আর বাধ্যতামূলক নয়। সৌদি আরবে কঠোর সামাজিক অনুশাসনের কারণে দীর্ঘদিন ধরেই বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কট্টরপন্থী সৌদিতে সংস্কারের মাধ্যমে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন।

আরও

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা
সর্বশেষ পদক্ষেপ হিসেবে রেস্টুরেন্ট, ক্যাফে, কনফারেন্স এবং কনসার্টগুলোতে এখন আর নারী-পুরুষকে আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হবে না। তবে নারী-পুরুষ পাশাপাশি সিটে বসতে পারবেন কি-না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। যদিও রেস্টুরেন্ট মালিকদের ওপর নতুন এই নিয়ম চাপিয়ে দেয়া হয়নি।

ঘোষণায় বলা হয়েছে, এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়। মালিকরা নতুন নিয়ম অনুসরণ করতে না চান তবে রেস্টুরেন্টগুলো চাইলে আগের মতোই আলাদা দরজার ব্যবস্থা রাখতে পারে। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের যুবরাজ করা হয়। এরপর থেকে তিনি দেশটির কট্টর রক্ষণশীল সমাজকে সহজ করার উদ্যোগ নেন। তারপর থেকে সৌদি আরবে ধারাবাহিকভাবে সমাজ সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে এতদিন সিনেমা, নারীদের গাড়ি চালানোসহ বিভিন্ন বিষয় ধর্মীয় কারণে নিষিদ্ধ ছিল। ভিশন-২০৩০ অনুযায়ী, দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘কট্টরপন্থা’ উপড়ে ফেলে ‘মধ্যপন্থার’ ইসলাম ধর্মে ফেরার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের প্রথমদিকে রাজকীয় এক ফরমানে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই সৌদি নারীদের বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হয়। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। দীর্ঘ ৩৫ বছরের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে চালু করা হয়েছে সিনেমা হলও।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে আগের দিন বাজারে তেলের দাম কমেছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মার্কিন নাগরিকদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ২৫ পৃষ্ঠার চিঠিতে মার্কিন ভোটারদের সচেতন হওয়ার এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের হাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির সমালোচনা করেছে ইরানের এই সামরিক বাহিনী। চিঠিতে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, ইরানের পারমাণবিক

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরুর পর দেশটিতে যে সামরিক উপস্থিতি তৈরি হয়েছিল, শেষ সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। মার্কিন সেনা চলে যাওয়াকে ইরাক সরকার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নতুন অধ্যায় হিসেবে দেখলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দেওয়া হয়েছে। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ বিশেষ কিছু ওষুধ ও উপাদান শূন্য শতাংশ শুল্কের আওতায় আনার সুবিধা পেয়েছে বাংলাদেশসহ ২০টি দেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগের ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক থেরাপি, জিন থেরাপি,

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিয়াকতাও শহরের একটি জনবহুল বাজার এলাকায় জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার স্থানীয় সময় দুপুরে চালানো এ হামলায় বাজারের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা হতাহত হন। আরাকান আর্মি ও স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আরাকান আর্মির দাবি, দুপুর ১২টার দিকে একটি যুদ্ধবিমান থেকে স্থানীয়