সোমবার, ৬ জুলাই, ২০২৬২৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

তুরস্কে ৫০ পারমাণবিক বোমা, বিপদে যুক্তরাষ্ট্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ২:৫৮

শেয়ার করুনঃ
তুরস্কে ৫০ পারমাণবিক বোমা, বিপদে যুক্তরাষ্ট্র
বিশ্বের প্রায় ৭০টি দেশে যুক্তরাষ্ট্রের ৮ শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এর বাহিরে ইরাক ও আফগানিস্তান থেকে শতাধিক ঘাঁটি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির মধ্যে তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৫০টি পরমাণু বোমা রয়েছে। যেগুলো পারমাণবিক ভরের বি৬১ বোমা। তুরস্কে থাকা এই ৫০টি মার্কিন পরমাণু বোমা নিয়ে বেশ বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, বোমাগুলো এখন চাইলেও সরাতে পারছে না ওয়াশিংটন। আঙ্কারা সেগুলো এক প্রকার জিম্মি করে ফেলেছে। সিরীয় সীমান্ত থেকে প্রায় ১০০ মাইল দূরে ইনসিরলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে তুর্কি সেনারাও রয়েছে। ঘাঁটিটি যৌথভাবে পরিচালিত হয়। তুরস্কে প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আঙ্কারার। বিশেষ করে এরদোয়ানের শত্রু ফেতুল্লা গুলেনের যুক্তরাষ্ট্রে অবস্থান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের সংঘাত ও এরদোয়ানের ইসলামিক ভাবধারার ফলে ট্রাম্পের সঙ্গে বেশ তীক্ততা চলছে।

সম্প্রতি সিরিয়ার মানবিজে তুরস্কের কুর্দি বিরোধী অভিযানের ফলে দুই দেশের বিরোধ প্রকাশ্যে এসেছে। কুর্দিদের দীর্ঘ দিনের বন্ধু মার্কিন প্রশাসন। সেকারণে ডোনাল্ড ট্রাম্প তু্রস্ককে সেখানে অভিযান বন্ধ করতে বললেও তা পাত্তাই দিচ্ছেন না এরদোয়ান। তুরস্কের মার্কিন বিমান ঘাঁটিতে মজুত রাখা অর্ধশত পারমাণবিক বোমাই এখন ওয়াশিংট্ন ও আংকারার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের সম্ভাব্য দেন-দরবারের মূল অনুঘটকের ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিমান ঘাঁটি ওয়াশিংটনের হিসাব-নিকাশকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা এসব বোমা সরাতে পরিকল্পনা করেছেন।

আরও

নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান, লেবাননের খ্রিস্টান মেয়রের কড়া জবাব

নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান, লেবাননের খ্রিস্টান মেয়রের কড়া জবাব
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতিতে খবরে বলা হয়েছে, ওই বোমাগুলো এখন এরদোয়ানের জিম্মিতে পরিণত হয়েছে। কাজেই ওই বোমাগুলো ইনসিরলিক বিমানঘাঁটি থেকে অন্যত্র সরিয়ে নেয়ার অর্থ হবে তুর্কিশ-মার্কিন জোটের কার্যত অবসান। বোমাগুলো বারবার সরিয়ে নেয়ার কথা বিবেচনা করা হলেও তা কার্যকর করা যাচ্ছে না। তুরস্কে এ সব বোমার অস্তিত্ব নিয়ে কর্মকর্তারা আলোচনা করতে চাচ্ছেন না। কিন্তু বিষয়টি এখন ওপেন সিক্রেট। বোমাগুলো মোতায়েনের জন্য বহন করতে যুক্তরাষ্ট্রকে বিমান ব্যবহার করতে হবে। পারমাণবিক বোমা বহন করতে তুরস্কের কোনো বিমান সত্যয়ন করা নেই।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেন, বোমাগুলো কী করা যায়, তা নিয়ে বারাক ওবামা প্রশাসনে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে। দুটি কারণে তারা বোমাগুলো সরাতে চাচ্ছেন, তা হচ্ছে- ওবামার নিরস্ত্রীকরণ এজেন্ডা ও তুরস্কে ২০১৬ সালে সামরিক অভ্যুত্থান চেষ্টার পর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অভ্যুত্থানের বেশ কয়েকজন ষড়যন্ত্রকারী ওই বিমান ঘাঁটি ব্যবহার করেছেন। সন্দেহভাজনকে গ্রেফতারে উদ্যোগ নেয়ার আগে বিমান ঘাঁটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এরদোগান প্রশাসন। সাবেক এক মার্কিন কর্মকর্তার তথ্যমতে, তুর্কি কূটনীতিকদের প্রতিক্রিয়া এই আভাস দিচ্ছে যে তুরস্ক নিজেদের পারমাণবিক অস্ত্র বানানোর পরই এগুলো সরানো হবে।

গত মাসে এরদোগান সেই হুমকিই দিয়েছেন। দলীয় এক সমাবেশে তিনি বলেন, এটা অগ্রহণযোগ্য যে তুরস্কর নিজেদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তিনি দাবি করেন, পৃথিবীতে এমন কোনো উন্নত দেশ নেই, যাদের পারমাণবিক অস্ত্র নেই। এখন, তুরস্ক আসলেই পরমাণু অস্ত্র তৈরি করবে কিনা বা তৈরি হওয়ার আগে যুক্তরাষ্ট্র তাদের বোমাগুলো সরিয়ে নিতে পারবে কিনা তা নিশ্চিত নয়। তবে বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসন যে বিপাকে রয়েছে তা কর্মকর্তাদের বক্তব্যে উঠে এসেছে। সূত্র: দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস

 

আরও

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

মেলোনিকে নিয়ে ট্রাম্প: আইনী সহায়তা প্রয়োজন!

মেলোনিকে নিয়ে ট্রাম্প: আইনী সহায়তা প্রয়োজন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পাদিত ছবি প্রকাশ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। দুই নেতার চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের মধ্যেই ট্রাম্প দাবি করেন, মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত এবং এ কারণে তার বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা বা ‘রেস্ট্রেইনিং অর্ডার’ প্রয়োজন। রোববার (৫ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সম্পাদিত ছবি

যুক্তরাষ্ট্রই একমাত্র মিত্র নয়, ভারতকে সামনে আনলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রই একমাত্র মিত্র নয়, ভারতকে সামনে আনলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী নেই বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আরও গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে এবং ভারত তাদের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য সমর্থক। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বিশ্বমঞ্চে আমেরিকার বাইরেও ইসরায়েলের বহু

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, যুক্তরাষ্ট্রকে ‘ইতিহাসহীন’ আখ্যা

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, যুক্তরাষ্ট্রকে ‘ইতিহাসহীন’ আখ্যা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে ‘এক হামলায়’ হত্যা করা সম্ভব ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্রকে ‘সভ্যতা, ইতিহাস ও সম্মানহীন’ বলেও মন্তব্য করেছে। রোববার (৫ জুলাই) আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে।

আফটারশকে কাঁপছে ভেনেজুয়েলা, বাড়ছে প্রাণহানি আর দুর্ভোগ

আফটারশকে কাঁপছে ভেনেজুয়েলা, বাড়ছে প্রাণহানি আর দুর্ভোগ

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা

যুক্তরাষ্ট্রজুড়ে দাবদাহে মৃত পঁচিশ, সতর্কতায় কোটি কোটি মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে দাবদাহে মৃত পঁচিশ, সতর্কতায় কোটি কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে টানা এক সপ্তাহের তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির আশঙ্কা রয়েছে নিউ জার্সি অঙ্গরাজ্যে, যেখানে দাবদাহে ২২ জনের মৃত্যু হয়েছে