সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

১২ কোটিরও বেশি মানুষ মারা যাবে যদি ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ৪:৫৭

শেয়ার করুনঃ
১২ কোটিরও বেশি মানুষ মারা যাবে যদি ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হয়

দুই চির বৈরি দেশ ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে সাড়ে ১২ কোটিরও বেশি মানুষের মৃত্যু হবে। পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে তৈরি হওয়া কার্বনের কালো স্তর ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। পৃথিবীর একটা অংশ সপ্তাহখানেক অন্ধকার থাকবে। বৃষ্টিপাত কমে যাবে। ফসল উৎপাদন ব্যহত হবে। অনাহারে মৃত্যু হবে কোটি কোটি মানুষের। আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের যুদ্ধ লেগে যেতে পারে। যুদ্ধে ৫ কোটি থেকে সাড়ে ১২ কোটি মানুষ মারা যাবে। ২০১৯ সাল পর্যন্ত ভারতের ১৪০টি ও পাকিস্তানের ১৫০টি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু ২০২৫ সালে এটি যথাক্রমে ২০০ থেকে ২৫০-এ পৌঁছাবে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সমগ্র ভারতে পৌঁছাতে সক্ষম। ভারতের ৪০০ শহরে কোটি কোটি মানুষের বসবাস। পাকিস্তান তার বর্তমান ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহৎ শহরগুলোর এক-তৃতীয়াংশের চেয়ে কিছুটা বেশি আক্রমণ করতে পারে এবং ২০২৫ সালের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি।

ভারতের চেয়ে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র বেশি থাকায় দিল্লিকেই এর ফল ভোগ করতে হবে বেশি। গবেষকদের মতে, দু’পক্ষের মধ্যে পরমাণু যুদ্ধ হলে, পরমাণু বোমা বিস্ফোরণের ফলে ১ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি লাখ টন ওজনের কালো কার্বনের কালিতে ঢেকে যাবে আকাশ। যা বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছাতে সময় নেবে বড়জোর কয়েক সপ্তাহ। এর ফলে, পৃথিবীর বিশাল একটি অংশে সূর্যের আলো পৌঁছাবে না। তার ফলে, জমাট কালো মেঘের পরিমাণ বাড়বে দ্রুত। সায়েন্স অ্যাডভান্সেসের অন্যতম গবেষক নিউ ব্রান্সউইকের অ্যালান রোবক বলেছেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার জেরে ক্ষয়ক্ষতিটা শুধুই যে এলাকায় বোমা পড়ল, সেখানেই সীমাবদ্ধ থাকবে না, তার খেসারত দিতে হবে পুরো বিশ্বকেই।

আরও

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে
গবেষণায় বলা হয়েছে, এতে সূর্যের ২০ থেকে ৩৫ শতাংশ আলো কম পৌঁছাবে পৃথিবীতে। ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে অন্তত ১৫ থেকে ৩০ শতাংশ। তার প্রভাব পড়বে ফসল উৎপাদনের ওপর। মহাসাগরে যে গাছপালা জন্মায় তাদের ওপরেও। সেই যুদ্ধে পরমাণু বোমা বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে যে ঝুল ও কালির মেঘ জমবে, তা কেটে যেতে সময় লাগবে অন্তত ১০ বছর। সময়টা আরও বেশি লাগতে পারে, সেই মেঘ বায়ুমণ্ডলের আরও ওপরের স্তরে উঠে যাবে বলে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কতটা শক্তির পরমাণু বোমা সেই যুদ্ধে ব্যবহৃত হতে পারে, তারও একটা হিসাব দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার শক্তি যতটা ছিল, সেই ১৫ কিলোটন ওজনের বোমা ফেলতে পারে দু’পক্ষই। আবার সেই পরমাণু বোমাগুলোর ওজন হতে পারে কয়েকশ’ কিলোটনও। ভারত সরকার ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পরই দক্ষিণ এশিয়ার পরমাণু ক্ষমতাসম্পন্ন প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে মৌসুমের আগেই আঘাত হানা শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়ে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তীব্র বাতাস, ভারী বৃষ্টি, প্রবল ঢেউ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও অবকাঠামো। ঝড়ের প্রভাবে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং এক লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির একটি আবাসন কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার এশিয়ার বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৭ শতাংশ বা ১ দশমিক ৩২

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও সামরিক হামলা হলে জবাব দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার এনবিসির অনুষ্ঠানে তিনি বলেন, তেহরান কূটনীতি ও যুদ্ধ—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে। আরাগচি জানান, ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তেহরান শুনেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জবাব এখনো পায়নি ইরান। প্রস্তাবে যুদ্ধ বন্ধ, জব্দ সম্পদ ছাড়,

মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি সিতি হাসমাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি সিতি হাসমাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর তাৎক্ষণিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সিতি হাসমাহ ছিলেন মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ। তিনি দেশটির

হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের আইআরজিসির

হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের আইআরজিসির

হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন চালকবিহীন পানির নিচের যান বা সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি আটক করা হয়। তবে ইরানের এই দাবি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানায়, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের