শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পার্লামেন্টে টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তির খসড়া নাকচ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭

শেয়ার করুনঃ
পার্লামেন্টে টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তির খসড়া নাকচ

যেমনটা ভাবা হচ্ছিল তাই ঘটল; ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটিতে বড় ধরনের হার হল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মের। পাঁচ দিন ধরে আলোচনার পর মঙ্গলবার রাতে যুক্তরাজ্য পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সে ভোটের এই ফলে অর্ধ শতকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কটে পড়া দেশটির অনিশ্চয়তা আরও বাড়াল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কোচ্ছেদের পথরেখার যে পরিকল্পনা টেরিজা মে পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন, ৬৫০ সদস্যের পার্লামেন্টে তা ৪৩২-২০২ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। টেরিজার রক্ষণশীল দলের অনেকে বিপক্ষে ভোট দেন; লেবার পার্টি ও ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিসহ অন্যান্য বিরোধী দলের এমপিরা তো ছিলেনই।

ভোটের ফলের পর লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, এটা সরকারের জন্য বিপর্যয়কর পরাজয়। এখন টেরিজার সামনে দুটি পথ খোলা রয়েছে, একটি হল তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া তোলা, অন্যটি হচ্ছে ইইউর দেওয়া চূড়ান্ত সময়সীমা ২৯ মার্চ থেকে আবার বাড়িয়ে নেওয়া। আর তা না হলে আগামী ২৯ মার্চ এক রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে বড় ধরনের সঙ্কটে পড়তে হবে যুক্তরাজ্যকে। ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির চার দশকের সম্পর্কোচ্ছেদের রায় হয়। পৌনে দুই কোটি ভোটারের ৫২ শতাংশ ভোট দিয়েছিল ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে; তাদের কথা ছিল, ইইউর অন্য দেশগুলোকে টানতে গিয়ে তাদের পাউন্ড খরচ হয়ে যাচ্ছে।

অন্যদিকে ৪৮ শতাংশের ভোট ছিল ইউরোপের আরও ২৭টি দেশের জোটে থেকে যাওয়ার। ওই ভোটে হারের পর তারা পুনরায় গণভোটের দাবিও তুলেছিল, তবে তা ঘটেনি। আড়াই বছর আগের ওই গণভোট ছিল সম্পর্ক ছিন্নের আনুষ্ঠানিকতার শুরু। ভোটে হারের পর রক্ষণশীল দলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে টেরিজা মে সেই দায়িত্ব নিয়ে বিচ্ছিন্নতার পথরেখা তৈরির প্রক্রিয়া শুরু করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক এই জোট থেকে কোন প্রক্রিয়ায় যুক্তরাজ্য আলাদা হবে এবং এরপর ইইউভুক্ত বাকি ২৭টি রাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে, সেই পথ বের করার জন্য সময় নেওয়া হয় আড়াই বছর। আগামী ২৯ মার্চ সেই সময়সীমা উত্তীর্ণ হওয়ার আগে যুক্তরাজ্যকে তার পরিকল্পনা চূড়ান্ত করতে হচ্ছে, সে লক্ষ্যে ইইউর সঙ্গে আলোচনা করে তৈরি করা চুক্তি নিয়ে মঙ্গলবার পার্লামেন্টের নিম্ন কক্ষে ভোটাভুটিতে যেতে হয় টেরিজা মেকে।

আরও

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

এই ব্রেক্সিট চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল জোট থেকে বেরিয়ে আসার জন্য যুক্তরাজ্য ৩৯ বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ কীভাবে দেবে; সম্পর্কোচ্ছেদের পর যুক্তরাজ্যে বসবাসরত জোটের অন্য দেশগুলোর ৩২ লাখ নাগরিকের ভবিষ্যৎ কী হবে কিংবা ইউরোপের অন্য দেশগুলোতে বসবাসরত যুক্তরাজ্যের ১৩ লাখ নাগরিকের সুযোগ-সুবিধার কী পরিবর্তন ঘটবে; যুক্তরাজ্যভুক্ত নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইইউতে থেকে যাওয়া আয়ারল্যান্ডকে আলাদা করতে আবার কীভাবে সীমান্ত তুলতে হবে, তার মীমাংসা করা। যুক্তরাজ্যের সঙ্গে ইইউভুক্ত বাকি ২৭টি রাষ্ট্রের নতুন সম্পর্ক কী রূপে হবে এবং আন্তঃবাণিজ্যের বিষয়গুলো কেমন হবে, তাও চুক্তির আলোচ্য।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যুক্তরাজ্য চুক্তি পার্লামেন্টে অনুমোদন করিয়ে নেওয়ার পর ২৯ মার্চ থেকে শুরু হবে ইইউর সঙ্গে সম্পর্ক বিনির্মাণের কাজ; তার জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর নাগাদ সময় রয়েছে। কিন্তু যদি কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্যকে ইইউ ছাড়তে হয়, সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। কারণ তাহলে ২৯ মার্চের পর আর অন্তর্বর্তীকালীন সময় থাকবে না। তখন থেকেই যুক্তরাজ্যের জন্য ইইউর সব নিয়ম-কানুন অকার্যকর হয়ে যাবে; এক রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে যুক্তরাজ্যের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। টেরিজা মে যে খসড়া চুক্তিটি ৬৫০ সদস্যের পার্লামেন্টে তুলেছিলেন; তার বিরোধীরা বলছিল, এই চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি, যুক্তরাজ্যের নিজস্ব বিষয়ে ইইউকে ছাড়িয়ে নিজেদের কর্তৃত্ব ফুটে ওঠেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গত নভেম্বরে ব্রেক্সিটমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো ডমিনিক র‌্যাবের মতে, কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। ভোটাভুটির আগে তিনি বিবিসি রেডিওকে বলেন, “যে প্রক্রিয়ায় ব্রেক্সিটের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমরা এই বিষয়ে হাত তুলে বসে থাকবো না; ভোটের মাধ্যমে আমরা এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেব, এবার আমাদের পালা।”প্রধানমন্ত্রীর দল কনজারভেটিভ পার্টির অনেক এমপি’র মতে, খসড়া চুক্তিতে ব্রাসেলসের হাতে ‘অতিরিক্ত ক্ষমতা’ তুলে দেওয়া হয়েছে। দলের মধ্যে ভোটাভুটিতে কোনোমতে জেতার পর অন্য দলগুলোর সমর্থন পেতে প্রাণান্ত চেষ্টা চালিয়েছিলেন টেরিজা; তিনি এবং ইইউ নেতারা খসড়া চুক্তির কিছু বিষয়ে পরিবর্তনের আশ্বাসও দিয়েছিলেন।

পার্লামেন্টে ভোটের ফলাফল বিপক্ষে গেলে প্রতিপক্ষ লেবার পার্টি পুরো প্রক্রিয়াটি জবরদখল করতে পারে বলেও নিজেদর দলের এমপিদের সতর্ক করেছিলেন টেরিজা। কিন্তু তারপরও এই চুক্তির বিরোধী এমপিদের মন গলেনি। সোমবার রাতে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে চুক্তিটি ৩২১-১৫২ ভোটে বড় ধরনের পরাজয়ের পর নিম্নকক্ষে ভোটাভুটিতেও চুক্তিটি পাস করিয়ে আনতে পারেননি টেরিজা মে। পার্লামেন্টে ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়া টেরিজা মের ভবিষ্যতেও ফেলছে ছায়া। মঙ্গলবারের ভোটের পরপরই সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন, যা নিয়ে বুধবার আলোচনা হবে।

আরও

সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের পরিবারসহ সরানোর নির্দেশ

সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের পরিবারসহ সরানোর নির্দেশ

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তেল উৎপাদন বাড়ানো ও আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটি আনুষ্ঠানিকভাবে জানায়, ইরাকের অভ্যন্তরে পরামর্শক ভূমিকাসহ আর কোনো মার্কিন সেনা অবস্থান করছে না। ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি বলেন,

চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলা, জানালেন টম বারাক

চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলা, জানালেন টম বারাক

ওয়াশিংটন ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মধ্যে চলতি সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত টম বারাক। শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এই কূটনীতিক সম্ভাব্য হামলার বিষয়ে কথা বলেন। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক প্রধান কর্মকর্তা টম বারাক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য নিশ্চিত করেছেন। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তাঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার