প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০

হুথি হামলা মোকাবিলায় সৌদি আরবকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক পরিকল্পনায় সহায়তা দিতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি অংশীদারদের সঙ্গে শক্ত নিরাপত্তা জোট বজায় রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর অংশ হিসেবে সৌদি বাহিনীর সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও পরিকল্পনা সহায়তা বাড়াতে টাস্কফোর্সটি কাজ করছে।
