প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৩

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে।
