সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬২৩ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫

শেয়ার করুনঃ
সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না বলে জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা নিতে আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাস কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে সেবাগ্রহীতাদের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশে পাসপোর্টসেবা নিশ্চিত করতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ই-পাসপোর্টের আবেদনকারীদের বায়োমেট্রিক দেওয়ার আগে দূতাবাসের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে আগাম তারিখ নির্ধারণ করতে হবে। এ জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট লিংকে গিয়ে প্রয়োজনীয় সময় ও তারিখ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন পোর্টালের ঠিকানা: https://passportriyadh.com/appointment

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি
তবে যেসব আবেদনকারীর বায়োমেট্রিক দেওয়ার নির্দিষ্ট তারিখ ও সময় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। তারা পূর্বনির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ভিড় এড়িয়ে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়ে সেবা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

ইপাসপোর্টবায়োমেট্রিকরিয়াদদূতাবাস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

ছাদে সৌরবিদ্যুৎ, ২০৩০ সালে ২০০ কোটি ডলারের বাজার

ছাদে সৌরবিদ্যুৎ, ২০৩০ সালে ২০০ কোটি ডলারের বাজার

পেট্রোলের দাম দ্বিগুণ করল ইরান, চাপ বাড়ছে

পেট্রোলের দাম দ্বিগুণ করল ইরান, চাপ বাড়ছে

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

এ সম্পর্কিত আরও পড়ুন

পেট্রোলের দাম দ্বিগুণ করল ইরান, চাপ বাড়ছে

পেট্রোলের দাম দ্বিগুণ করল ইরান, চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মুখে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নির্দিষ্ট অংশজুড়ে নতুন একটি ‘নিষিদ্ধ এলাকা’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী কয়েক দিনের মধ্যে এই এলাকা কার্যকর করার কথা জানিয়েছে দেশটি। সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু করে

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার অল্প আগে প্রাইম এয়ারের ‘৭৫৯৮’ নম্বর ফ্লাইটটি রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে তেল রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় চলতি আগস্টে এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় আগস্টে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি। এতে কোনো মার্কিন সেনাও আহত হননি। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘গরিব নওয়াজ আল মারুফ’ মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদটিতে এ অভিযান চালানো হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানকে কেন্দ্র করে কালেক্টরেট এলাকা কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়। বিপুলসংখ্যক পুলিশ, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) ও অন্যান্য