প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

ইরানজুড়ে একযোগে ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর দেশটিতে যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ওয়াশিংটন নিজেদের ইচ্ছা অনুযায়ী যেকোনো সময় ইরানের বিরুদ্ধে পরবর্তী আক্রমণ চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
