প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৩:৫৭

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। হামলায় দুই ঘাঁটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি।
