প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২১:২

নেপালের রসুয়া জেলায় নেপাল-চীন তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৯৫ জনে দাঁড়িয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কাদা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে আরও মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ৩৪১ জন বিদেশি পর্যটকসহ চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
