প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২০:৩৪

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্টের ভিসা বুলেটিনে বড় ধরনের অগ্রগতি এসেছে। বিশেষ করে এফ-২এ শ্রেণিতে ভিসা পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এ শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তান।
